০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতা: স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত,উত্তপ্ত সদর

নির্বাচন শেষ হলেও থামেনি উত্তেজনা। মুন্সিগঞ্জ সদর উপজেলার চর আবদুল্লাহ গ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় একজন নিহত এবং অন্তত ১২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে এ সংঘর্ষের পর পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত ব্যক্তি জসিম উদ্দিন (৩০)। তিনি স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের সমর্থক ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে মহিউদ্দিন ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন এবং পরে দল থেকে বহিষ্কৃত হন। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনে জয়ী বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থকদের হামলায় জসিম গুরুতর আহত হন।

পরিবারের দাবি, পরিকল্পিত হামলা

ভূমিকম্প: রাজধানীতে অন্তত ৩ জন নিহত

জসিমের বড় ভাই মশিউর নায়েব জানান, বিকেল তিনটার দিকে হঠাৎ করে ৫০ থেকে ৬০ জনের একটি দল তাদের বাড়িতে ঢুকে হামলা চালায়। এ সময় জসিম, তার বাবা মফিক নায়েব ও মশিউর নায়েবকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় জসিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্য আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মশিউরের অভিযোগ, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাকিল দেওয়ানের নেতৃত্বে এ হামলা হয়েছে। তাদের সঙ্গে আগে কোনো বিরোধ ছিল না বলেও দাবি করেন তিনি।

অভিযুক্তের অস্বীকার, পাল্টা অভিযোগ

অভিযুক্ত শাকিল দেওয়ান হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এর আগে জসিম ও তার সমর্থকরাই স্থানীয় ধানের শীষ প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালিয়েছিলেন। পরে থানায় অভিযোগ দিতে গেলে জসিম ও তার লোকজন আবারও হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন স্থানীয় লোকজন জড়ো হয়ে তাদের মারধর করে। ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না বলেও দাবি করেন শাকিল।

মুন্সীগঞ্জে তিন মামলা, বিএনপি নেতাসহ আসামি ৯২

পুলিশের বক্তব্য ও অভিযান

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম বলেন, ঘটনাটি স্থানীয় বিরোধ ও নির্বাচনকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতার জেরে ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এদিকে মুন্সিগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় নির্বাচন-পরবর্তী আরও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। এছাড়া একটি ভোটকেন্দ্রের কাছে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে, এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, মুন্সিগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতন জয়ী হয়েছেন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতা: স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত,উত্তপ্ত সদর

১০:৫৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬