০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৪৫)

  • Sarakhon Report
  • ১১:০০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • 166

শ্রী নিখিলনাথ রায়

মীরজাফর মসনদে বসিবার পূর্ব্বে জাফরা- গঞ্জেই অবস্থিতি করিতেন। তাঁহার নামানুসারে, অথবা মুর্শিদাবাদের স্থাপয়িতা মুর্শিদকুলী জাফর খাঁর নামানুসারে অথবা অন্য কাহারও নামানুসারে জাফরাগঞ্জের নামকরণ হইয়াছে, তাহা বলিতে পারা যায় না। জাফরাগঞ্জের নবাববংশীয়া এক্ষণে যে প্রাসাদে বাস করিতেছেন, সেই প্রাসাদই মীরজাফরের বাসস্থান ছিল। জাফর আলি খাঁ নবাব হইয়া প্রথমতঃ সিরাজ উদ্দৌলার হীরাঝিলে বা মনসুরগঞ্জের প্রাসাদে বাস করিয়াছিলেন; পরে মুর্শিদাবাদ কেল্লামধ্যে আলিবর্দী খাঁর প্রাসাদে আসিয়া বাস করেন।

নবাব হইয়া তিনি স্বীয় জ্যেষ্ঠপুত্র মীরণকে জাফরাগঞ্জের প্রাসাদ প্রদান করেন। তদবধি মীরণের বংশধরেরা জাফরাগঞ্জের প্রাসাদেই বাস করিতেছেন। জাফরাগঞ্জ, মুর্শিদাবাদনগরের মধ্যস্থলে অবস্থিত। অর্ম্মে সাহেব মীরজাফরের প্রাসাদকে তৎকালীন মুর্শিদাবাদের দক্ষিণ- সীমার শেষ প্রান্তে অবস্থিত বলিয়া উল্লেখ করিয়াছিলেন। কিন্তু মুতাক্ষরীনকার মীরজাফরের জাফরাগঞ্জে বাস করার কথা লিখিয়াছেন। অর্থে মীরজাফরের প্রাসাদকে যখন হীরাঝিলের পরপারে ‘বলিয়া নির্দেশ করিয়াছেন, তখন তাহা জাফরাগঞ্জেই অবস্থিত বুঝা যাইতেছে।

জাফরা- গঞ্জ অষ্টাদশ শতাব্দীর মুর্শিদাবাদের মধ্যস্থলেই ছিল,-দক্ষিণ সীমার শেষ প্রান্তে নহে। রেনেলের কাশীমবাজার দ্বীপের মানচিত্রে অষ্টাদশ শতাব্দীর মুর্শিদাবাদকে ভাগীরথীর পূর্ব্ব তীরে মোতিঝিলের উত্তর হইতে সাধকবাগ পর্যন্ত ও পশ্চিম তীরে খোশবাগ হইতে বড় নগরের নিকট পর্যন্ত বিস্তৃত করিয়া অঙ্কিত করা হইয়াছে। সুতরাং তৎকালে জাফরাগঞ্জ যে মুর্শিদাবাদের মধ্যস্থলেই ছিল, তাহাতে সন্দেহ করার কোনই কারণ -নাই এবং মীরজাফর যে জাফরাগঞ্জেই বাস করিতেন, তাহারও স্পষ্ট। প্রমাণ পাওয়া যাইতেছে।

পূর্ব্বে উল্লিখিত হইয়াছে যে, জাফরাগঞ্জের প্রাসাদেই সিরাজের হত্যা- কাণ্ড সম্পাদিত হয়। কেবল তাহাই নহে, পলাশীযুদ্ধের পূর্ব্বে ইংরেজ- দিগের যে গুপ্তসন্ধি হয়, জাফরাগঞ্জের প্রাসাদেই মীরজাফর শপথপূর্ব্বক তাহা প্রতিপালন করিতে স্বীকৃত হন। কাশীমবাজার কুঠীর অধ্যক্ষ ওয়াট্‌ট্স সাহেব ‘সিরাজের ভয়ে স্ত্রীলোকদিগের ‘বহনোপযোগী স্মাবৃত শিবিকায় আরোহণ করিয়া একেবারে জাফরাগঞ্জের প্রাসাদের অন্তঃপুর- মধ্যে প্রবেশ করেন। মীরজাফর ও মীরণ তাঁহাকে অভ্যর্থনা করিয়া, একটি কক্ষ মধ্যে লইয়া যান; তথায় মীরজাফর ইংরেজদিগকে সাহায্য করিতে প্রতিশ্রুত হন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৪৫)

১১:০০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪