১২:০৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৭১)

  • Sarakhon Report
  • ১০:৫৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • 155

শ্রী নিখিলনাথ রায়

ভবানীর, কন্যা তারা অত্যন্ত রূপবতী ছিলেন। কথিত আছে, এক- দিবস। তিনি বড়নগরের প্রাসাদশিখরে স্নানান্তে উন্মুক্তকেশে পাদচারণ করিতেছিলেন, এমন সময়ে বড়নগরের প্রান্তবাহিনী ‘ভাগীরথীবক্ষঃ দিয়া সিরাজের সাধের তরণী হাসিতে হাসিতে ভাসিয়া যাইতেছিল। সিরাজ, তরণী হইতে তারার অপরূপ রূপলাবণ্য, দর্শনে উন্মত্ত হইয়া পড়েন, এবং মুর্শিদাবাদে গমন, করিয়া, তারাকে হরণ করিবার জন্য কতকগুলি, ** লোকজন পাঠাইবার চেষ্টা করেন।

সিরাজের লোকজন আসিবার পূর্ব্বে রাণী ঊষানী এই হৃদয়বিদারক দুঃসংবাদ অবগত হইয়াছিলেন। ইহাতে তিনি অন্ত্যন্ত ব্যথিত ও চিন্তিত হইয়া পড়েন। তৎকালে বড়নগরের পর- পারে সাধকবাগে মস্তারাম বাবাজী নামে জনৈক রামোপাসক বৈষ্ণবের আখড়া ছিল। সাধকবাগের সে আখড়া অ্যাপি বিদ্যমান আছে। বাবাজী রাষ্ট্র ভবানীর নিকট হইতে যথেষ্ট সাহায্য প্রাপ্ত হইতেন। তিনি এই সংবাদ অবগত হইয়া, স্বীর আখড়াস্থিত বহুসংখ্যক রামোপাসক বৈষ্ণবকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত করিয়া সিরাজের লোকজনকে বাঁধা দিবার জন্য বড়নগরে পাঠাইয়া দেন।

এই সংবাদ পাইয়া, সিরাজ উদ্দৌলা আর তারাকে হরণ করিতে সাহসী হন নাই।প্রবাদ এই ঘটনাটিকে এতদূর অতিরঞ্জিত করিয়াছে যে, মস্তারাম বাবাজী নাকি তপোবলে বৈষ্ণবসৈন্তের সৃষ্টি করিয়াছিলেন! এক্ষণে এই গল্পটির সম্বন্ধে আমাদের দুই একটি কথা বক্তব্য আছে। প্রথমতঃ অষ্টাদশ শতাব্দীর বড়নগর বর্তমান বড়নগরের ন্যায় অরণ্যানী- সমাবৃত ছিল না, তাহা একটি প্রধান আড়ঙ্গ ছিল; তথায় ইউরোপীয়গণ পর্য্যন্ত ক্রয়বিক্ৰয়ার্থে উপস্থিত হইতেন।

তৎকালে বড়নগরে লোকের এরূপ বাস ছিল যে, তথায় তিলমাত্র স্থান পড়িয়া থাকিতে পাইত না। সেই বড়নগরে বঙ্গের সর্ব্বশ্রেষ্ঠ সম্ভ্রান্তবংশের কন্যা, দিবসে স্নানান্তে প্রাসাদশিখরে সহস্র সহস্র লোকের দৃষ্টিসমক্ষে পাদচারণ করিবেন, ইহা বিশ্বাসযোগ্য কি না? দ্বিতীয়তঃ বড়নগরের প্রাসাদ যেস্থানে অবস্থিত ছিল, অদ্যাপি তাহার কিয়দংশ বিরাজ করিতেছে। গঙ্গাবক্ষঃ হইতে সে প্রাসাদশিখরের উপরিস্থিত লোক দৃষ্টিগোচর হওয়া সুকঠিন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৭১)

১০:৫৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪