০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৭৯)

  • Sarakhon Report
  • ১১:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • 169

শ্রী নিখিলনাথ রায়

মহারাজ নন্দকুমার

অতীত গৌরবের স্মৃতি জাতীয় জীবনে সঞ্জীবনী শক্তির সঞ্চার করিয়া দেয়। যে জাতির ইতিহাস অতীত গৌরবে পরিপূর্ণ, সহস্র বৎসর ব্যাপিয়া অধঃপতনের বিশ্বগ্রাসকর আবর্ত্তমধ্যে নিপতিত, থাকিলে, তাহারও অভ্যুত্থানের আশা একেবারে বিলয়প্রাপ্ত হয় না। পূর্ব্ব গৌরবের ধ্যান করিতে করিতে তাহার মৃতপ্রায় দেহে এমন এক বৈদ্যুতিক শক্তির আবির্ভাব হয় যে, সেই মহীয়সী শক্তির বলে সে জাতি অধঃপতনের রসাতলস্পর্শী আবর্ত ভেদ করিয়া মস্তক উত্তোলন করে এবং সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করিয়া জয়োল্লাসে দিগদিগন্তে ধাবিত হয়।

জগতের যে যে জাতির পূর্ব্বমহাত্মগণ মেদিনীমণ্ডলে কীর্ত্তিকিরণ বিকীর্ণ করিয়া গিয়াছেন, অধঃপতিত সে জাতির আশালতা চির– ‘উন্মুলিতা হইবার নহে। কোন না কোন দিন তার্থী ফুলফলে শোভা- শালিনী হইয়া জাতীয় জীবন-শ্মশান হাস্যময় করিয়া ভুলিবে। কিন্তু যে জাতির আদি, মধ্য, অন্ত, সমস্তই অন্ধকারময়, ‘পূর্ব্ব গৌরবের কোন ** নিদর্শন, অনুসন্ধান করিলেও সহজে অবগত হওয়া যায় না, সে জাতি-

কখনও যে উন্নতির উচ্চতম শিখরে আরোহণ করিবে, সেরূপ আশা সুদূরপরাহত। জানি না, বাঙ্গালী জাতির ন্যায় আবহমান কাল হইতে অধঃপতিত এমন জাতি পৃথিবীমধ্যে দ্বিতীয় আছে কি না।

বাঙ্গলার ইতিহাস পাঠে বাঙ্গালী জাতির পূর্ব্বগৌরবের কোন বিশেষ পরিচয় পাওয়া যায় না। অবশ্য কোন কোন সময়ে দুই একজন মহাপ্রাণ জন্মগ্রহণ করিয়াছিলেন, কিন্তু সমস্ত জাতির উপর তাঁহাদের ক্ষমতা দীর্ঘকাল স্থায়ী হয় নাই। ধৰ্ম্ম ও সারস্বত জগৎ ব্যতীত রাজ নৈতিক ক্ষেত্রে এমন কোন মহাপুরুষের প্রতিভার বিকাশ পায় নাই যে, তিনি সমস্ত জাতীয়-জীবনে মহাশক্তির সঞ্চার করিতে পারিয়াছেন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৭৯)

১১:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪