১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৮৩)

  • Sarakhon Report
  • ১১:০০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • 116

শ্রী নিখিলনাথ রায়

মহারাজ নন্দকুমারের চরিত্র যে একেবারে নির্মল ছিল, সে কথা আমরা বলিতেছি না; তাহাতে স্বার্থ ও উচ্চ আশার মিশ্রণ থাকিতে পারে; কিন্তু ইংরেজ লেখকগণ তাঁহাকে যে ভাবে চিত্রিত করিতে চেষ্টা পাইয়াছেন, তাহা যে সম্পূর্ণরূপে হিংসা ও বিদ্বেষপ্রসূত, ইহা আমরা মুক্তকণ্ঠে না বলিয়া থাকিতে পারি না কিমি যাহারা ইংরেজ লেখকদিগের অথবা তাঁহাদের অনুকরণকারি- গণের রচিত নন্দকুমারচরিত্র পড়িয়া তাঁহাকে ঘৃণা করিয়া থাকেন, আমরা তাঁহাদিগকে সেই পুরুষ প্রধানের জীবনের সমস্ত ঘটনা আনু- পূর্ব্বিক অনুশীলন করিতে বলি।

দেখিবেন, তৎসমূহের মধ্য হইতে তাঁহার চরিত্রের উজ্জ্বলাংশ নিষ্কাশিত হইয়া আসিবে এবং সেই হিংসা- পরায়ণ লেখকদিগের বর্ণনা অশ্রদ্ধেয় বলিয়া প্রতীত হইবে। মহামতি বার্ক মহারাজের পরমশত্রু হেষ্টিংসের কথা হইতেই নন্দকুমারচরিত্রের মহত্ত্ব প্রদর্শনের চেষ্টা পাইয়াছেন। নন্দকুমারের চরিত সম্বন্ধে মৃতভেদ থাকিলেও, তাঁহার প্রতিভা ও বুদ্ধিমত্তা কেহই অস্বীকার করেন নাই; তাঁহার শত্রুপক্ষীয়দিগকেও ইহা মুক্তকণ্ঠে স্বীকার করিতে হইয়াছে।

অষ্টাদশ শতাব্দীর বাঙ্গলার রাজনৈতিক ক্ষেত্রে কোন দেশীয় ব্যক্তি তাঁহার সমকক্ষ ছিল না। তাঁহার রাজনৈতিক প্রতিভার জন্য ইংরেজ প্রভুগণ -এতদূর ব্যাকুল হইয়াছিলেন যে, তাঁহার সর্ব্বদা তাঁহাকে দমন করিবার জন্য অশেষবিধ উপায় অবলম্বন করিতে বাধ্য হন। তাঁহার দেশীয়। শত্রুগণ তাঁহার নিকট অগ্রসর হইতে সাহসী হইত না। নন্দকুমারের ক্ষমতা এতদূর প্রবল ছিল যে, অনেক মহারথীকে তাঁহার আশ্রয় লইতে হইয়াছিল।

ক্লাইব, এমন কি ওয়ারেন হেষ্টিংসও তাঁহার’ সাহায্য গ্রহণ করিয়াছিলেন। সিরাজ উদ্দৌলা, মীরজাফর, মণিবেগম সকলেই তাঁহার পরামর্শে চলিয়াছিলেন। বিশেষতঃ মীরজাফরবংশীয়েরা তাঁহাকে আপনাদিগের হিতকারী বন্ধু বলিয়া সর্ব্বদা বিবেচনা করিতেন। দেশের সমুদায় রাজা, মহারাজ, জমীদার, ভূস্বামী ও সাধারণ প্রজাগণ তাঁহার অত্যন্ত বাধ্য ছিল।

জনপ্রিয় সংবাদ

আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত?

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৮৩)

১১:০০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪