০৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৯০)

  • Sarakhon Report
  • ১১:০০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • 116

শ্রী নিখিলনাথ রায়

এই সময়ে হুগলীর ফৌজদার মহম্মদ ইয়ার বেগ খাঁ পদচ্যুত হওয়ায় হেদায়ৎ আলি খাঁ তৎপদে নিযুক্ত হন। নন্দকুমার মুর্শিদাবাদে আসিয়া প্রায়ই যুবরাজ সিরাজ উদ্দৌলার সহিত সাক্ষাৎ করিতে যাইতেন। তখন তাঁহার অবস্থা অত্যন্ত শোচনীয় হইয়া উঠে। যুবরাজের সহিত সাক্ষাৎ করিতে যাওয়ার জন্য তাঁহাকে অশ্ব ও পরিচ্ছদাদি ঋণ করিয়া ক্রয় করিতে হইত। পরে তৎসমস্ত অর্দ্ধমূল্যে বিক্রয় করিয়া, কিয়ৎপরিমাণে দোকানদারদিগের’ দেনা শোধ করিতে বাধ্য হইতেন।
তৎকালে ভাগ্য নন্দকুমারের প্রতি এতদূর অপ্রসন্ন হইয়াছিলেন যে, তিনি যেখানে যাইতেন, সেই খানে তাঁহার বিপদ উপস্থিত হইত। একদিন সিরাজ উদ্দৌলা তাঁহার প্রাসাদের কোন নির্জন স্থানে বসিয়া আছেন, নন্দকুমার তাঁহার সহিত সাক্ষাৎ করিতে গিয়া কাণে কাণে কি কথা বলেন। তাহাতে সিরাজ নন্দকুমারের প্রতি এতই ক্রুদ্ধ হন যে, তাঁহাকে এক বংশখণ্ডের দ্বারা প্রহার করিতে আদেশ দেন। নন্দকুমারের শরীর সবল থাকায়, তিনি সে বিপদ হইতে রক্ষা পান।
সিরাজকে তিনি কি বলিয়াছিলেন, তাহা কেহই জানিতে পারে নাই। যে সময়ে নন্দকুমার সিরাজের নিকট যাইতেন, সেই সময় সিরাজ বিলাসের তরঙ্গে ভাসমান হইতেছিলেন, তাঁহার মনোগত ইচ্ছার বিরুদ্ধে কেহ কোন কথা বলিলে, তাঁহার প্রাণে সহ্য হইত না। হয়ত, নন্দকুমার সিরাজের যথেচ্ছাচারের বিরুদ্ধে ও তাঁহার ভাবী কল্যাণের কোন কথা কহিয়া থাকিবেন।
নতুবা সিরাজ সহসা এরূপ বিরক্ত হইয়া তাঁহাকে প্রহার করিতে আদেশ দিবেন কেন? তাঁহার বিলাসবিভ্রমের উপযোগী কোন কথা বলিলে, নিশ্চয়ই তিনি ক্রুদ্ধ হইতেন না; বরং আনন্দিত হইয়া তাঁহাকে পুরস্কৃত করিতেন। সুতরাং নন্দকুমার তাঁহার ভাবী মঙ্গলের কোন কথা বলিয়া থাকিবেন, এরূপ অনুমান করা নিতান্ত অসঙ্গত ‘নহে। অথবা নির্জনাবাসে উপস্থিত হওয়ায়, তাঁহার বিলাসের বিম্নোৎপাদনের আশঙ্কায় সিরাজ তাঁহার প্রতি ঐরূপ ব্যবহার করিতেও পারেন।
জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৯০)

১১:০০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪