০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৯৯)

  • Sarakhon Report
  • ১১:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • 159
শ্রী নিখিলনাথ রায়
কিন্তু কিছুদিন পরে রাজা দুর্লভ রামের সহিত নন্দকুমারের সৌহাদ্দ কিঞ্চিৎ শিথিল হয়। কেহ কেহ -বলিয়া থাকেন যে, নন্দকুমার স্বীয় পুত্র গুরুদাসের জন্য কাননগো-পদের প্রার্থী হইয়াছিলেন বলিয়া রাজা দুর্লভরাম তাঁহার প্রতি অসন্তুষ্ট হন। রাজা দুর্লভরামের এরূপ অসন্তোষের কারণ কি, তাহা আমরা বুঝিতে পারি না। নন্দকুমার স্বীয় পুত্রের জন্য পদপ্রার্থী হইলে, দুর্লভরামের বিরক্ত হইবার বিশেষ কোন কারণ দেখা যায় না।
পূর্ব্বে উল্লিখিত হইয়াছে যে, নন্দকুমার কোম্পানীকর্তৃক বর্দ্ধমান- প্রভৃতির রাজস্বসংগ্রহের ভারপ্রাপ্ত হন এবং তাহা লইয়াই হেষ্টিংসের সহিত তাঁহার বিবাদ আরম্ভ হয়। নদীয়ার রাজস্ব অনেক দিন হইতে পাওনা ছিল।
এজন্য নন্দকুমার রাজাকে বলিয়া পাঠাইলেন যে, কোম্পানীর, প্রাপ্য রাজস্ব নিরূপিত সময়ের মধ্যে প্রদান না করিলে, তাঁহাকে বন্দী-অবস্থায় থাকিতে হইবে। রাজা ভীত হইয়া কলিকাতায় আসিয়া ইংরেজদিগের শরণাপন্ন হইলেন এবং কোন রূপে রাজস্বের বন্দো- বস্ত করিয়া নিষ্কৃতি লাভ করিলেন।
নন্দকুমার এই সময়ে বর্দ্ধমানরাজের নিকটও খাজনার জন্য পিয়াদা প্রেরণ করেন এবং কলিকাতায় আসিয়া তাঁহার দেয় রাজস্ব মাসে মাসে বন্দোবস্ত করিবার জন্য লিখিয়া পাঠাই- লেন প্রথমে এইরূপ কথা হয় যে, বর্দ্ধমান ও নদীয়ার খাজনা মুর্শিদাবাদের রাজকোষে জমা হইয়া, পরে তথা হইতে কলিকাতায় ইংরেজদিগের নিকট প্রেরিত হইবে। কিন্তু পরে কলিকাতা কাউন্সিলের সভ্যেরা স্থির করিলেন যে, তাহাতে অসুবিধা ঘটিবে।
সুতরাং তাঁহারা উক্ত প্রদেশদ্বয়ের রাজস্ব আদায়ের জন্য একজন উপযুক্ত লোকের প্রয়ো- জন বোধ করেন। ক্লাইবের অনুরোধে নন্দকুমারকে উক্ত পদ প্রদত্ত হয়। নন্দকুমার হুগলী আসিয়া উক্ত প্রদেশদ্বয়ের খাজনা আদায়ের অনুমতি প্রাপ্ত হন এবং তজ্জন্য তাঁহাকে একটি খেলাতও প্রদত্ত হয়।
জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৯৯)

১১:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪