০১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-২০০)

  • Sarakhon Report
  • ১১:০০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • 132
শ্রী নিখিলনাথ রায়

নন্দকুমার বর্দ্ধমানরাজের নিকট খাজনা চাহিয়া পাঠাইলে, তিনি মুর্শিদাবাদে সংবাদ প্রেরণ করেন। তৎকালে হেষ্টিংস সাহেব মুর্শি- দাবাদে রেসিডেন্টের পদে প্রতিষ্ঠিত ছিলেন। তিনি বর্তমানরাজের পত্র পাইয়া নন্দকুমারের উপর বিরক্ত হন। এই সময়ে নন্দ- কুমারও হেষ্টিংসকে তাঁহার নিয়োগ ও খেলাতপ্রাপ্তির কথা লিখিয়া পাঠান। হেষ্টিংসের নিজের হস্ত দিয়া সে টাকা কলিকাতায় প্রেরিত না হওয়ায়, তিনি অত্যন্ত অসন্তুষ্ট হইয়া উঠেন।

তাঁহার হস্ত দিয়া কোম্পানীর টাকা প্রেরিত হইলে, তাঁহার যে অনেকরূপ সুবিধা হয়, ইহা বোধ করি আর স্পষ্ট করিয়া উল্লেখ করিতে হইবে না; এবং নন্দ- কুমারকে সেই সুবিধার অন্তরায় হইতে দেখিয়া নন্দকুমারের প্রতি হেষ্টিংসের অসন্তোষের বীজ রোপিত হয়; সেই বীজ ক্রমে বন্ধিত হইয়া মহান্ বৃক্ষে পরিণত হইয়াছিল। হেষ্টিংস বর্দ্ধমানরাজের ও নন্দকুমারের পত্র পাইয়া ক্লাইবকে লিখিয়া পাঠাইলেন যে, পূর্ব্বে বর্দ্ধমান ও নদীয়ার রাজস্ব মুর্শিদাবাদে পাঠাইবার কথা হয়; এক্ষণে হুগলীতে পাঠাইবার জন্য নন্দকুমার বর্তমানরাজের নিকট অন্যায়পূর্ব্বক পিয়াদা পাঠাইতেছে এবং তাহার পত্রে অবগত হইলাম যে, বর্দ্ধমান ও নদীয়ার রাজস্ব আদায়ের জন্য আপনি তাহাকে খেলাত প্রদান করিয়াছেন।

ক্লাইব তাহার প্রত্যুত্তরে লিখিয়া পাঠান যে, নন্দকুমারকে নদীয়া ও বর্দ্ধমানের রাজস্ব- সংগ্রহের জন্য কাউন্সিলের সভ্যগণ নিযুক্ত করিয়াছেন এবং তাঁহারাই তাহাকে প্রকাশ্যভাবে খেলাত দিয়াছেন। বর্দ্ধমান ও নদীয়ার রাজস্ব হুগলীতে পাঠাইবার জন্য স্থির করা হইয়াছে। বর্দ্ধমান ও নদীয়া হইতে যে আমরা এত টাকা পাইয়া থাকি, তাহা নবাবকে জানিতে না দেওয়াই মুর্শিদাবাদে টাকা না প্রেরণ করার উদ্দেশ্য। সেই জন্য হুগলীতে প্রেরণ করাই স্থির হয়।

আপনি বর্দ্ধমানরাজকে নন্দকুমারের আদেশ প্রতি- পালন করিতে ও তাঁহাকে কলিকাতায় আসিতে লিখিয়া পাঠাই- বেন। হেষ্টিংস ক্লাইবকে পুনর্ব্বার লিখিয়া পাঠাইলেন যে, নন্দকুমার মহিষাদলের গোমস্তার হিসাব তলব করিয়াছে। আমার বিশ্বাস, এ সমস্ত আপনাদের বিনা অনুমতিতেই হইতেছে। বোধ করি, আপনাদের এরূপ বিবেচনা হইবে না যে, যতদিন নন্দকুমার নিজের অবসরক্রমে আমার হস্ত হইতে সমস্ত কার্য্যের ভার গ্রহণ না করিবে, ততদিন পর্যন্ত আমাকে তাহার কার্য্যের জন্য মোরাদবাগে অবস্থিতি করিতে হইবে। ক্লাইব ইহার কি উত্তর দেন, তাহা আমরা জ্ঞাত নহি।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-২০০)

১১:০০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪