০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-২১২)

  • Sarakhon Report
  • ১১:০০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • 160

শ্রী নিখিলনাথ রায়

ডিরেক্টরগণ তাঁহাকে মহম্মদ রেজা খাঁর বিচার করিতে বলেন। হেষ্টিংস মুর্শিদাবাদের রেসিডেন্ট মিডল্টন সাহেবের প্রতি রেজা খাঁকে বন্দী করিয়া কলিকাতায় পাঠাইতে আদেশ দেন। তদনুসারে মিডল্টন রেজা খাঁকে তাঁহার বাসস্থান মুর্শিদাবাদের নেসাতবাগ হইতে বন্দী করিয়া কলিকাতায় পাঠান।

এই সময়ে পাটনার দেওয়ান সেতাব রায়েরও বিচার উপস্থিত হয়। হেষ্টিংস মহম্মদ রেজা খাঁর বিচার করিতে আরম্ভ করিয়া তাঁহার সমস্ত অপরাধের প্রমাণের জন্য উপযুক্ত লোকের অন্বেষণ করিতে লাগিলেন। নন্দকুমার ব্যতীত আর কে সেই সমস্ত দোষের কথা বিশেষ করিয়া জানিতে পারে? বাস্তবিক বঙ্গরাজ্যের ঘটনাসমূহ নন্দকুমার বিশেষরূপে অবগত ছিলেন। তাঁহার ন্যায় বঙ্গদেশকে কেহ আপনার বলিয়া মনে করিত না।

বঙ্গরাজ্যের কি শাসন, কি রাজস্ব, সমক্ত বিষয়েরই তিনি সংবাদ রাখিতেন এবং যেখানে অত্যাচার ঘটিত, লোকে সর্ব্বাগ্রে তাঁহাকেই তাহার প্রতিকারের জন্য অনুরোধ করিত। হেষ্টিংস নন্দকুমারের প্রতি পূর্ব্ব হইতে বিরক্ত থাকিলেও, উপস্থিত কার্য্যোদ্ধারের জন্য মহম্মদ রেজা খাঁর বিরুদ্ধে প্রমাণসংগ্রহের জন্য নন্দকুমারকে নিযুক্ত করিলেন। শুধু হেষ্টিংস যে নিজেই নন্দকুমারের সাহায্য লইয়াছিলেন এমন নহে, ডিরেক্টরগণ তাঁহাকে আদেশ দিয়াছিলেন যে, যদি আবশ্যক হয়, তাহা হইলে তিনি নন্দকুমারেরও সাহায্য লইতে পারেন।

বলা বাহুল্য, এই ডিরেক্টরগণের নিকট নন্দকুমারের শত্রুপক্ষীয়েরা তাঁহার নামে নানাপ্রকার কুৎসা রটনা করিয়া, তাঁহাদিগকেও অনেক পরিমাণে নন্দকুমারের প্রতি অসন্তুষ্ট করিয়া তুলেন। কিন্তু তাঁহারাও অনেক দিন হইতে নন্দকুমারের কার্য্যদক্ষতা বিশেষরূপে অবগত ছিলেন; কাজেই হেষ্টিংসকে তাঁহার সাহায্যগ্রহণের জন্য আদেশ লিখিয়া পাঠাইলেন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-২১২)

১১:০০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪