০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-২১৯)

  • Sarakhon Report
  • ১১:০০:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • 149

শ্রী নিখিলনাথ রায়

অপর সভ্যত্রয় হেষ্টিংস করিয়া, সভার কার্য্য করিতে লাগিলেন। সাহেবের প্রস্তাব গ্রাহ্য না নন্দকুমার উপস্থিত হইলে, তাঁহারা নন্দকুমারকৃত অভিযোগের প্রমাণাদি চাহেন। নন্দকুমার কতকগুলি দলিল উপস্থিত করেন; তাহাদের মধ্যে দুই একখানির মূল দলিল চাহিলে, তাহাও প্রদত্ত হয়। এই দলিলের সহিত কৃষ্ণকান্ত নন্দীর কোন সম্বন্ধ থাকায়, কাউন্সিল হইতে তাঁহাকে আহ্বান করা হয়। কিন্তু তিনি লিখিয়া পাঠান যে, আমি এক্ষণে গবর্ণর সাহেবের নিকট থাকায় এবং তিনি আমাকে যাইতে নিষেধ করায়, আমি যাইতে পারিলাম না। ইহাতে তাঁহারা কান্ত বাবুর প্রতি বিরক্ত হইয়াছিলেন।

সে দিবস অন্যান্য কার্য্যের পর সভা ভঙ্গ হয়। ইহার পর কান্ত বাবুকে আহ্বান করিয়া, তাঁহাকে বোর্ডের আদেশ অমান্য করার জন্য কিরূপ জিজ্ঞাসা করা হইয়াছিল, তাহা কান্ত বাবু নামক প্রবন্ধে উল্লিখিত হইবে। কাউন্সিলে অপদস্থ হওয়ায় নন্দকুমারের প্রতি হেষ্টিংসের প্রতিহিংসানল এতদূর প্রজ্বলিত হইয়া উঠিল যে. তিনি বৃদ্ধ ব্রাহ্মণের প্রাণনাশের পর্যন্ত বাসনা করিতে লাগিলেন। অচিরাৎ তিনি অনুচরবর্গের সহিত তাহার আয়োজনে প্রবৃত্ত হইলেন।

হেষ্টিংস নন্দকুমারের প্রধান শত্রু গ্রেহাম সাহেবের সহকারিতায় নন্দকুমারের অনিষ্টসাধনের পরামর্শে প্রবৃত্ত হইলেন। গঙ্গাগোবিন্দ সিংহ, কান্ত বাবু, নবকৃষ্ণ এবং গ্রেহাম সাহেবের মুন্সী সদর উদ্দীন প্রভৃতি সক- লেই সাধ্যমত হেষ্টিংসের সাহায্য করিতে লাগিলেন। কমল উদ্দীন খাঁ নামে একজন শয়তান প্রকৃতির লোক সেই সময়ে হিজলীর ইজারদারী করিত। নন্দকুমারের সহিত তাহার এবং তাহার পিতার পরিচয় ছিল।

কিন্তু কমলের অসৎপ্রকৃতির জন্য নন্দকুমারের সহিত তাহার মনোবিবাদ উপস্থিত হয়। যে সময়ে হেষ্টিংসের সহিত নন্দকুমারের বিবাদ চলিতেছিল, সেই সময় কমল উদ্দীন নন্দকুমারের জামাতা রাধাচরণকে লইয়া তাঁহার সহিত মিত্রতা করিতে উপস্থিত হয়। নন্দকুমার রাধা- চরণের অনুরোধে কমল উদ্দীনের প্রতি বিদ্বেষভাব পরিত্যাগ করেন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-২১৯)

১১:০০:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪