০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-২২৭)

  • Sarakhon Report
  • ১১:০০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • 157

শ্রী নিখিলনাথ রায়

তাহার পিতামহ হুগলীতে বাস করিতেন; কিন্তু বর্দ্ধমানের মানকরে তাঁহার কারবার ছিল। মাতাব রায়ের সহিত হাজারীমল ও কাশীনাথের পরিচয় ছিল বলায়, তেজরায়ের সাক্ষ্য শেষ হইতে না হইতে, হাজারীমল ও কাশীনাথ বাবু নামে দুইজন সাক্ষীকে উপস্থিত করা হয়। এই সাক্ষিদ্বয়কে কোন্ পক্ষ হইতে আহ্বান করা হইয়াছিল, তাহার প্রমাণ পাওয়া যায় না। কিন্তু কেহ কেহ ইহাকে আদালতের মানিত সাক্ষী বলিয়া অনুমান করিয়া থাকেন। হাজারীমল হেষ্টিংস-স্থাপিত কুঠীর একজন অংশীদার এবং কাশীনাথ হেষ্টিংসের বন্ধু রসেল সাহেবের বেনিয়ান ছিল।

হাজারীমল প্রথমতঃ কোন মাতাব রায়কে দেখিয়াছে কিনা বলিতে চাহে না; পরে বলে যে, একজনকে দেখিয়াছে, কিন্তু তাহার সহিত তেজ রায়ের সাক্ষ্যানুযায়ী তাহার ভ্রাতার বয়সের মিল হয় না; অনেক বৎসরের পার্থক্য হয়। কাশীনাথ বলে যে, সে যে মাতাব রায়কে চিনিত; সে তেজ রায়ের ভ্রাতা নহে; কিন্তু বঙ্গুলালের পুত্র। তেজ রায়কে সম্মুখে উপস্থিত করিলেও সে তেজ রায়কে সাহেব রায়ের পুত্র বলিয়া চিনিতে পারে নাই। পরে বলে যে, আমি আর একজন বগুলালকে চিনিতাম, তাহার হুগলীতে বাস ছিল এবং সে মানকরে কাজ করিত।

বর্দ্ধমানের বাণীয় পেস্কার রূপনারায়ণ চৌধুরী সাক্ষ্য দেন যে, তিনি তেজ রায় ও মাতাব রায় দুই ভ্রাতাকে চিনিতেন এবং তাহাদিগকে সাহেব: রায়ের পুত্র বলিয়াই জানেন; মাতাব রায়ের মোহরযুক্ত এক পত্রেরও প্রাপ্তি স্বীকার করেন। রূপনারায়ণের পর জয়দেব চোৰেকে সাক্ষীর স্থলে উপস্থাপিত করা হয়। জয়দেব চোবে বলে যে, আমি জানি বুলাকীদাসের আদেশে তাহার মুহুরী মহারাজ নন্দকুমারকে অঙ্গীকার-পত্র লিখিয়া দেয়। মাতাব রায় নামে এক ক্ষত্রিয়, মহম্মদ কমল ও. বুলাকীদাসের উকীল শীলাবৎ সাক্ষী হয়।

অঙ্গীকার-পত্রে টাকার কথা ৪০ হাজার হইতে ৪৫ হাজারের মধ্যে লেখা হয় বলিয়া মনে হইতেছে। আর একবার বলে যে, ৪০ হইতে ৫০ হাজারের মধ্যে লিখিত হয়। কমল উদ্দীন খাঁ মহম্মদ কমল কিনা জিজ্ঞাসা করিলে, সে উত্তর দেয় যে, কমল উদ্দীন মহম্মদ কমল নহে। মহম্মদ কমল ৫।৬ বৎসর হইল প্রাণত্যাগ করিয়াছে। সে মহারাজের বাটীর এক পার্শ্বে থাকিত, তথায় তাহার মৃত্যু হয়। আমি তাহার মৃতদেহ বহন করিয়া কবর দিতে লইয়া যাইতে দেখিয়াছি। মাতাব রায় ক্ষত্রিয়কেও সে জানিত বলিয়া স্বীকার করে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-২২৭)

১১:০০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪