০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-২৯০)

  • Sarakhon Report
  • ১১:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • 365

শ্রী নিখিলনাথ রায়

যুদ্ধবিগ্রহ, দেশশাসন, কেহ বা আপনাদের আমোদপ্রমোদ লইয়াই ব্যস্ত থাকিতেন; সুতরাং রায়রায়ান রাজস্বমন্ত্রিপদে প্রতিষ্ঠিত হওয়ায় তাঁহার দায়িত্ব অত্যন্ত গুরুতরই ছিল। রায়রায়ান ও কাননগো ব্যতীত রাজস্ব-সংক্রান্ত বিষয়ে জগৎশেঠদিগকেও একটি পদ লইতে হইয়াছিল। তাঁহারা বাদশাহের পেস্কারস্বরূপ দিল্লীতে বাঙ্গলার রাজস্ব পৌঁছাইয়া দিতেন।

ইষ্টইণ্ডিয়া কোম্পানীর দেওয়ানীগ্রহণের পর এই সমস্ত বিষয়ের কিছু কিছু পরিবর্তন ঘটে, কিন্তু অনেকগুলি নিয়ম রক্ষিতও হইয়াছিল। ক্লাইব মহম্মদ রেজা খাঁ ও সেতাব রায়কে যথা-ক্রমে মুশিদাবাদ ও পাটনায় নায়েব দেওয়ানী পদে নিযুক্ত করিয়া রাজস্ব-সংক্রান্ত যাবতীয় ভার তাঁহাদের উপর প্রদান করেন। কাননগো প্রভৃতি কর্মচারী তাঁহাদের অধীন হন। এই সময়ে বঙ্গাধিকারী লক্ষ্মীনারায়ণ ও মহেন্দ্রনারায়ণ দুই জনে মুর্শিদাবাদে কাননগোর কার্য্য করিতে-ছিলেন। পুরুষানুক্রমে তাঁহারা উক্ত কার্য্য করিয়া আসিয়াছেন মুসল্যান রাজত্বকালে তাঁহাদের কাননগোগিরিতে সবিশেষ দক্ষতা থাকায়, কোম্পানীও তাঁহাদিগকে আপনাদিগের কার্য্যে নিযুক্ত করেন।

বিশেষতঃ পুরুষানুক্রমে জমিসংক্রান্ত যাবতীয় কাগজপত্র তাঁহাদের হস্তে অবস্থিত; সুতরাং তাঁহারা দেশের জমাজমির বিষয় যেরূপ অবগত থাকিবেন, এবং তাঁহাদের দ্বারা যেরূপ সুচারুরূপে কার্য্য সম্পন্ন হইবে, নূতন লোকের দ্বারা তাহা সম্ভবপর নহে; কাজেই কোম্পানী তাঁহাদিগকে রাখিতে বাধ্য হইয়াছিলেন। তাঁহারা সমস্ত কাগজপত্র দেখিয়া নায়েব দেওয়ানুকে রাজস্বসংক্রান্ত যাবতীয় বিষয়ের পরামর্শ দিতেন বলিয়া, নূতন বন্দোবস্তের সময় কোম্পানীকে ক্ষতিগ্রস্ত হইতে হয় নাই।

গঙ্গাগোবিন্দের জ্যেষ্ঠ ভ্রাতা রাধাকান্ত বরাবরই বঙ্গাধিকারীদিগের সেরেস্তায় কার্য্য করিতেন। কোম্পানীর রাজত্বেও তিনি উক্তকার্য্য দক্ষতার  সহিত নির্ব্বাহ করিয়াছিলেন। গঙ্গাগোবিন্দ বাল্যকাল হইতে অত্যন্ত বুদ্ধিমান্ ছিলেন বলিয়া, অনেক কার্য্যে রাধাকান্তের সাহায্য করিতেন এবং অনেক সময়ে রাজস্বসম্বন্ধে তাঁহাকে সংপরামর্শ দিতেন। রাধাকান্ত উক্ত কার্য্য পরিত্যাগ করিলে, গঙ্গাগোবিন্দ সেই পদে নিযুক্ত হন এবং নিজ দক্ষতা প্রকাশ করিয়া মহম্মদ রেজা খাঁর প্রিয়পাত্র হইয়া উঠেন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-২৯০)

১১:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫