০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩০৫)

উক্ত ৪ লক্ষ টাকার মধ্যে হেষ্টিংস নিজে ৩ লক্ষ টাকা পাইয়াছিলেন বলিয়া প্রকাশ করেন; অবশিষ্ট এক লক্ষ গঙ্গাগোবিন্দ তাঁহাকে প্রবঞ্চনা করিয়াছেন বলিয়া,
হেষ্টিংস গঙ্গাগোবিন্দের উপর অসন্তোষ প্রকাশ করেন এবং তাঁহার উপর বিশ্বাস করিতে অনিচ্ছুক হন। কিন্তু এ সমস্তই রহস্যময়। হেষ্টিংস কোন কালে দেওয়ানজীর প্রতি আন্তরিক অসন্তুষ্ট হন নাই।
যেখানে উৎকোচাদি সম্বন্ধে বিশেষ পীড়াপীড়ি উপস্থিত হইত, সেই স্থানে তিনি তাঁহার প্রতি কৃত্রিম ক্রোধ প্রকাশ করিতেন। এ ক্ষেত্রেও তাহাই ঘটিয়াছিল। হেষ্টিংস বলেন যে, তিনি যে ৪ লক্ষ টাকার মধ্যে ৩ লক্ষ টাকা প্রাপ্ত হন; তাহা কোম্পানীর ব্যবহারের জন্যই প্রদান করিয়াছিলেন; তিনি তাহা হইতে এক কপদকও লন নাই; কিন্তু বিশেষ অনুসন্ধানে প্রকাশ পায় যে, দিনাজপুরের ৪ লক্ষ টাকার মধ্যে কেবল ২ লক্ষ টাকা কোম্পানীর কার্য্যে প্রদত্ত হয়।
অবশিষ্ট ২ লক্ষ টাকার কথা হেষ্টিংস সাহেব উত্তমরূপে প্রমাণ দিতে পারেন নাই; কেবল গঙ্গা-” গোবিন্দের নিকট হইতে এক লক্ষ প্রাপ্ত হন নাই বলিয়া, তাঁহার উপর ক্রোধ প্রকাশ করিয়াছিলেন। ৪ লক্ষ টাকার মধ্যে অবশিষ্ট ২ লক্ষ টাকার কি হইল, তাহা বোধ হয়, নূতন করিয়া বলিয়া দিতে হইবে না। হেষ্টিংস ও তাঁহার প্রিয় দেওয়ানজা গঙ্গাগোবিন্দ সিংহ উভয়ে যে আত্মসাৎ করিয়াছিলেন, ইহা বোধ হয়, বুঝিতে কাহারও বিলম্ব হইবে না। কোম্পানীর সৌভাগ্য বলিতে হইবে, যে, সেই ৪ লক্ষ টাকাই তাঁহাদের বিশ্বস্ত কর্মচারিগণের উপহারে প্রযুক্ত হয় নাই।
দিনাজপুরের পর বিহারের বন্দোবস্তের সহিত গঙ্গাগোবিন্দ সিংহ বিজড়িত ছিলেন বলিয়া অনেকে অনুমান করিয়া থাকেন। নূতন বন্দোবস্তের সময় খেলারাম ও কল্যাণ সিংহকে বিহারের ইজারা প্রদান। করা হয় এবং কল্যাণ সিংহকে সেখানকার দেওয়ানের পদে নিযুক্ত করাও হইয়াছিল। এই সমস্ত বন্দোবস্তের ভার গঙ্গাগোবিন্দ সিংহের হস্তে পতিত হওয়ায়, তিনি নিজের ও প্রভু হেষ্টিংসের সুবিধা করিতে ত্রুটি ‘করেন নাই। দিনাজপুরের রাধানাথের ন্যায় দেওয়ানজী খেলারাম ও কল্যাণ সিংহকে চাপিয়া ধরিলেন এবং তাহাদের নিকট হইতে ৪ লক্ষ টাকা আদায় করিয়া লইলেন।
জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩০৫)

১১:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫