০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-২৯৬)

১৭৭২ খৃঃ অব্দে রাজ্যশাসন-নিয়ামক-বিধি (Regulating Act) বিধিবদ্ধ হইলে, ক্লেভারিং, মন্সন ও ফ্রান্সিস্ বিলাত হইতে সদস্য নিযুক্ত হইয়া আসেন; কেবল বারওয়েল সাহেব ভারতবর্ষ হইতে মনোনীত হন। গঙ্গাগোবিন্দের উৎকোচ গ্রহণের কথা ক্রমে ক্রমে, কাউন্সিলের সভ্যগণের কর্ণগোচর হইল এবং তিনি সরকারের ন্যস্ত অর্থেরও অপহরণ করিয়াছেন বলিয়া দোষী হইলেন। কাউন্সিলের সভ্যেরা ১৭৭৫ খৃঃ অব্দের ১২ ই মের সভায় গঙ্গাগোবিন্দের পদচ্যুতিসম্বন্ধে তর্ক বিতর্ক করেন।
ইজারদার কমল উদ্দীন খাঁ গঙ্গাগোবিন্দের নামে ২২ হাজার টাকা উৎকোচগ্রহণের অভিযোগ করে। ফ্রান্সিস্ কমল উদ্দীনের কথায় বিশ্বাস স্থাপন না করিয়াও বলেন যে, আমি ক্রমাগত শুনিয়াঃ আসিতেছি যে, গঙ্গাগোবিন্দের চরিত্র অতীব নিন্দনীয় এবং গঙ্গাগোবিন্দ স্বকৃত কার্য্যের কথা যাহা প্রকাশ করিয়াছে, তাহা হইতে তাহার চরিত্র সম্বন্ধে যথেষ্ট প্রমাণ হইতেছে।
এরূপ লোককে বিশ্বাস করিয়া কোম্পানীর কার্য্যে রাখা কদাচ যুক্তিযুক্ত নহে। মন্দন গঙ্গাগোবিন্দের ধনলালসা ও অত্যাচারের কথা উল্লেখ করিয়া, তাঁহার পদচ্যুতির ইচ্ছা করেন, ক্লেভারিংও তাহাতে মত দেন। কেবল বারওয়েল ও গবর্ণর জেনারেল হেষ্টিংস গঙ্গাগোবিন্দের পক্ষ হইয়া, তাঁহার পদচ্যুতির বিরুদ্ধে তর্ক বিতর্ক করিতে থাকেন।
তাঁহারা উভয়ে অনেক দিন ভারতবর্ষে থাকায়, গঙ্গাগোবিন্দের সহিত বিশেষরূপ পরিচিত ছিলেন এবং গঙ্গা-গোবিন্দের পদচ্যুতি ঘাটলে, আপনাদের যথেষ্ট ক্ষতি হইবে বিবেচনায়, তাঁহাকে স্বপদে রাখিতে অনেক চেষ্টা করেন। বারওয়েল বলিয়া উঠিলেন যে, গঙ্গাগোবিন্দের অসচ্চরিত্রের কথা আমি এই প্রথম
 শুনিলাম; আমি কখনও তাঁহার দুর্নাম শুনি নাই; আমি তাঁহার পদ-চ্যুতির সম্পূর্ণ বিরুদ্ধে।
জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-২৯৬)

১১:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫