০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩১৮)

এইরূপ মহাসমারোহে দেওয়ানজীর মাতৃশ্রাদ্ধ সম্পন্ন হয়। এজ জমিদার ও অন্ত্যান্ত ভূস্বামিগণ যে যথাসাধ্য অথবা সাধ্যাতিরিক্ত নজর প্রদান করিয়াছিলেন, তাহা বোধ হয়, নূতন করিয়া উল্লেখ করিতে হইবে না। বর্দ্ধমানের মহারাণী দেয়ানজীর মাতৃশ্রাদ্ধে মিষ্টান্ন প্রভৃতিতে ১০/১২ খানি নৌকা বোঝাই করিয়া প্রেরণ করিয়াছিলেন। কিন্তু তাহা’ যথাসময়ে পৌঁছিতে না পারায় নষ্ট হইয়া যায়।

-গঙ্গাগোবিন্দ এই সময়ে নিজ মহত্বের পরিচয় দিয়াছিলেন। সমস্ত রাজা ও মহারাজদিগের জন্য আসন নিদ্দিষ্ট হইলে, তাঁহার ভূস্বামীর জন্য কোথায় আসন স্থাপিত হইবে, তদ্বিষয়ে তর্ক বিতর্ক উপস্থিত হয়। গঙ্গা-গোবিন্দ তাঁহার জন্য স্বতন্ত্র আসনের বন্দোবস্ত না করিয়া, তাঁহাকে দানোৎসর্গের সময় থাকিতে অনুরোধ করেন।

যথাসময়ে ভূস্বামী উপস্থিত হইলে, গঙ্গাগোবিন্দ নিজ গাত্র হইতে দোশালা খুলিয়া ভূস্বামীকে বসিতে দেন। দেওয়ানজী এরূপ সম্মান করিতেছেন দেখিয়া, সভাস্থ সকলেই আসন হইতে উত্থিত হন; তখন দেওয়ানজী করযোড়ে তাঁহাকে নিজ-ভূস্বামী বলিয়া পরিচয় দেন; উক্ত ভূস্বামী বর্তমান জেমুয়ারাজগণের পূর্ব্বপুরুষ। এই আদ্যশ্রাদ্ধে ২০ লক্ষ টাকা ব্যয় হয়, এবং তাহার বাৎসরিক ক্রিয়ায় প্রতিবৎসর এক লক্ষ টাকা ব্যয় হইত।

মাতৃশ্রাদ্ধ ব্যতীত গঙ্গাগোবিন্দ আরও দুইটি সমারোহময় কার্য্য সম্পন্ন করেন; একটি তাঁহার পৌত্র লালা বাবুর অন্নপ্রাশন, দ্বিতীয় পুরাণের কথা-প্রদান। পৌত্রের অন্নপ্রাশনে তিনি স্বর্ণপত্র ক্ষোদিত করিয়া ব্রাহ্মণদিগকে নিমন্ত্রণ করিয়াছিলেন। সোণামুখীর প্রসিদ্ধ পুরাণকথক গদাধর শিরোমণি গঙ্গাগোবিন্দের পুরাণ-কথায় ব্রতী ছিলেন। গঙ্গা-গোবিন্দ সন্তুষ্ট হইয়া, তাঁহাকে লক্ষ টাকা প্রদান করেন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩১৮)

১১:০০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫