১০:৩২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৫১)

এক্ষণে বাহাদুর সিংহের বংশী-য়েরা তাঁহার জমিদারীর অধিকারী। বাহাদুর সিংহের তৃতীয় পুত্র রাজা উদ্বন্ত সিংহ দেবী সিংহের কলঙ্ক মোচন করিয়া, দেশমধ্যে প্রতিষ্ঠালাভ* করিয়াছিলেন।

তাঁহার জমিদারীর অধিকাংশ আয়ই দেখতা, ব্রাহ্মণ ও দরিদ্রদিগের জন্য প্রতিনিয়ত ব্যয়িত হইত। জমিদারীর অনেক স্থলে, তিনি দেবালয় প্রতিষ্ঠা করিয়া, সুবন্দোবস্ত করিয়া গিয়াছেন। নশীপুর রাজবংশে তাঁহার ন্যায় উচ্চহৃদয় আর কেহ কখন জন্ম গ্রহণ করেন নাই। রাজা উদ্বন্ত সিংহ কিছুদিন মুর্শিদাবাদের নবাব-নাজিমের দেওয়ানী করিয়াছিলেন, কিন্তু তাহা অত্যন্ন দিন মাত্র।

তাঁহার সাধুতায় সকলে সবিশেষ প্রীত ছিলেন। নশীপুরের বর্তমান রাজা রণজিৎ সিংহ বাহাদুর, বাহাদুর সিংহের জ্যেষ্ঠ পুত্র হনুমন্ত সিংহের জ্যেষ্ঠ পৌত্র রাজা কীরিতচাদ সিংহের দত্তক পুত্র। রাজা উদ্বন্ত সিংহ যে সমস্ত দেবালয়াদির প্রতিষ্ঠা করিয়া যান, রাজা রণজিৎ সিংহ সে সমস্ত রক্ষা করিয়া সাধুতার পরিচয় দিয়াছেন। অত্যন্ত কাৰ্য্যপটু বলিয়া তাঁহার প্রশংসা আছে।

গবর্ণমেন্টকর্তৃক তিনি রাজা বাহাদুর, পরে মহারাজ উপাধিতে ভূষিত হইয়াছেন এবং তাঁহার বংশধরগণ বংশ-পরম্পরাক্রমে রাজা উপাধি পাইবেন। তিনি বঙ্গীয় ও ভারতীয় ব্যবস্থাপক সভায় আসীন হইয়া দেশহিতার্থে অনেক চেষ্টা করিয়াছেন। দেশের কল্যাণের জন্য তিনি সর্ব্বদা তৎপর। ভগবান্ তাঁহাকে উক্ত সাধু কার্য্যে নিয়োজিত করিয়া, দেশের ও তাঁহার শ্রীবৃদ্ধি সাধন করুন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৫১)

১১:০০:১১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫