০২:০৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৫৬)

যে দিন হইতে বাঙ্গলার শেষ নবাব-নাজিম ব্রিটিশ গবর্ণমেন্টের নিকট আপনার উপাধি বিক্রয় করিয়াছেন, সেই দিন হইতে মুর্শিদাবাদের শেষ গৌরবও বিলুপ্ত হইয়াছে। নবাব-নাজিমের মাতা রেইসউন্নেসা বেগমের একখানি স্বতন্ত্র ব্যারার বন্দোবস্ত ছিল; তাঁহার মৃত্যুর পর তাহারও শেষ হইয়াছে। বাঙ্গলার শেষ নবাব-নাজিমের সহিত মুর্শিদাবাদের দুই একটি উৎসবও লয় পাইয়াছে।

‘নাওয়াড়া’ নামে আর একটি সমারোহপূর্ণ উৎসবের উল্লেখ দেখা যায়। সিরাজউদ্দৌলা ইহার প্রবর্তক বলিয়া কথিত। এক্ষণে তাহার চিহ্ন মাত্রও নাই। বর্ষার প্রারম্ভে নিজামতের নানা প্রকারের যাবতীয় নৌকা সংস্কৃত ও সুসজ্জিত করা হইত। ব্যারার পূর্ব্ব বৃহস্পতিবার অপরাহ্ণ কালে সমুদায় সুসজ্জিত নৌকা একস্থলে সমবেত করার প্রথা ছিল। কর্ণধার ও নাবিকগণ সুরঞ্জিত পরিচ্ছদে বিভূষিত হইয়া, নৌকাচালনার জন্য প্রস্তুত থাকিত।

এই সময়েও সেই সুসজ্জিত তরণী-বক্ষে দরবার বসিবার কথা শুনা যায়। দেবীচৌধুরাণীর বজরাস্থ দর-বারের কথা অনেকের স্মরণ থাকিতে পারে।। বাস্তবিকই পূর্ব্বে মুর্শিদাবাদে নৌকাবক্ষে এইরূপ দরবারের অধিবেশন হইত। গাঁড়ামদন, হাতীমদন, রংমহাল, ময়ূরপঙ্খী, মৎস্তমুখী, মকরসুখী, হংসমুখী প্রভৃতি অনেক প্রকার সুন্দর সুসজ্জিত তরণী এই উৎসবের সময় ভাগীরথীকে শোভাশালিনী করিয়া তুলিত।

একখানি সুবৃহৎ তরণীর চতুঃপার্শ্বে অন্যান্য-যাবতীয় তরণী মিলিত হইয়া, ভাগীরথাবক্ষে ভাসমান হইত। বৃহৎ তরণীতে দরবার বসিত, দরবারের সম্মুখে গায়িকাগণের সুম্বর, সুদূর অম্বরপথ স্পর্শ করিবার নিমিত্ত ক্রমশঃ উত্থিত হইত। তরণী ভাসমান হইবার পূর্ব্বে, অসংখ্য কদম্বপুষ্পের মালা ভাগীরথীহৃদয়ে ভাসা-ইয়া দেওয়ার রীতি ছিল। নীল-মেঘের ছায়া ভাগীরথীকে নীলিমাময়ী করিয়াছে, সেই সময়ে কদম্বমালায় বিভূষিত হইয়া তিনি যমুন। বলিয়া ভ্রমোৎপাদন করিতেন। নাওয়াড়া উৎসব এক্ষণে আর সম্পন্ন হয় না। ব্যারা পর্ব্বের উৎপত্তি লইয়া মতভেদ দৃষ্ট হয়।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৫৬)

১১:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫