১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৪৭)

  • Sarakhon Report
  • ১১:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • 209

শ্রী নিখিলনাথ রায়

সুতরাং কিষণচাদকে স্বতন্ত্র বৃত্তি প্রদান করিতে তাঁহারা সক্ষম নহেন। গোবিন্দচাঁদের মৃত্যুর পর তিনি জীবিত থাকিলে সে বিষয়ে বিবেচনা করা যাইবে। গোবিন্দচাঁদ নিজ জীবদ্দশার গোপালচাঁদকে পোষ্যপুত্র গ্রহণ করিয়া- ছিলেন। এই গোপালচাঁদের বিবাহের সময় নিজামত তহবিল হইতে গোবিন্দচাঁদকে ৫০০ টাকার সাহায্য প্রদান করা হয়।

১৮৪৯ খৃঃ অব্দে বঙ্গের তৎকালীন লেপ্টেনান্ট গবর্ণর হেলিডে সাহেব গোবিন্দ- চাঁদের বৃত্তি হইতে ৩০০ টাকা কিষণচাঁদকে দিতে আদেশ করেন। এই আদেশে মুর্শিদাবাদের এজেন্ট আপত্তি করিলে, গোবিন্দচাঁদ এই আদেশের বিরুদ্ধে ভারতগবর্ণমেন্টের নিকট আবেদন করেন। ভারত- গবর্ণমেন্ট উক্ত আবেদন স্ট্রেট সেক্রেটারী সার চার্ল উডের সমীপে পাঠাইয়া দিলে, তিনি গোবিন্দচাঁদের ১২ শত টাকা অক্ষুণ্ণ রাখিয়া লেপ্টেনান্ট গবর্ণরের আদেশ অগ্রাহ্য করেন।

১৮৫৪ খৃঃ অব্দের ডিসেম্বর মাসে গোবিন্দচাদ বার্দ্ধক্যদশা প্রাপ্ত হইয়া, স্বীয় পত্নী জগৎশেঠানী প্রাণকুমারী ও দত্তকপুত্র গোপালচাঁদকে রাখিয়া পরলোক গমন করেন। গোবিন্দচাদের মৃত্যুর পর, গোপালচাঁদ ও কিষণচাঁদ এই মর্ম্মে আবেদন করেন যে, গোবিন্দচাঁদের ১২ শত টাকা বৃত্তির মধ্যে গোপাল- চাঁদকে ৭ শত ও কিষণচাঁদকে ৫ শত টাকা দেওয়া হউক।

কিন্তু গবর্ণমেন্ট সে আবেদন না শুনিয়া, কিষণচাঁদকে জীবনাবধি ৮ শত টাকা বৃত্তি নিদ্দিষ্ট করিয়া, গোবিন্দচাদের বিধবা পত্নী ও পরিবারবর্গের প্রতিপালনের জন্য আদেশ প্রদান করেন। গোপালচাঁদ পুনর্ব্বার আবেদন করিলে, তাঁহাকে কিষণচাঁদের প্রদত্ত শত টাকা হইতে ৩ শত টাকা দিবার আদেশ হয়। কিন্তু তিনি উক্ত অল্পপরিমাণ বৃত্তি লইতে স্বীকৃত হন নাই।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৪৭)

১১:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪