০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৯২)

  • Sarakhon Report
  • ১১:০০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
  • 182

শ্রী নিখিলনাথ রায়

নওয়াজেস্ মহম্মদখী নিঃসন্তান ছিলেন; এজন্য তিনি সিরাজউদ্দৌলার কনিষ্ঠ ভ্রাতা এক্রাম উদ্দৌলাকে পুত্ররূপে গ্রহণ করেন। যখন মোতি- ঝিলে তিনি আগমন করিতেন, এক্রাম উদ্দৌলাও তাঁহার সহিত আসিত। তাঁহার ন্যায় তাঁহার প্রিয় পুত্রটিও নর্তকীগণের কণ্ঠসুধা পান করিত। এক্রামের মনোরঞ্জনের জন্য ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের নর্তকী নিযুক্ত হইত। মুতাক্ষরীনকার এই সম্বন্ধে একটি গল্প বলিয়াছেন, তাহা হইতে নওয়াজেস্ মহম্মদ খাঁর ন্যায়পরায়ণতারও পরিচয় পাওয়া যায়।

এক দিন এক্রাম উদ্দৌলা এক দল নর্তকী লইয়া মোতিঝিলের রম্যকাননে আনন্দোপভোগ করিতেছিলেন। তাহাদের মধ্যে একটি নর্তকী মুতাক্ষরীনকারের কনিষ্ঠ ভ্রাতা গালিব আলির প্রতি কটাক্ষপাত করে; ক্রমে উভয়ের দৃষ্টিবিনিময় হইতে থাকে; ইহাতে অনুচরবর্গসহ এক্রাম উদ্দৌলা অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিলে, গালিব আলি তথা হইতে প্রস্থান করিতে বাধ্য হয়।

এক্রাম উদ্দৌলা নওয়াজেস্ মহম্মদ খার নিকট বারংবার বলিতে আরম্ভ করেন যে, গালিব আলি যদি পলায়ন না করিত, তাহা হইলে আমার হস্তে নিশ্চয়ই তাহার প্রাণবায়ুর অবসান হইত। নওয়াজেস্ মহম্মদ খাঁ এক্রাম উদ্দৌলার এইরূপ কথা শুনিয়া রাগান্বিত হইয়া বলেন, যদি তুমি তাহাকে বধ করিতে, তাহা হইলে, আমিও স্বহস্তে তোমার কণ্ঠ ছেদন করিতাম। তুমি যেমন আমার এক ভগিনীর পুত্র, সেও সেইরূপ দ্বিতীয়া ভগিনীর গর্ভজাত।

মোতিঝিলের বৃক্ষবাটিকা তিন দিকে স্বাভাবিক পরিখায় বেষ্টিত ছিল; নওয়াজেস্ মহম্মদ খাঁ কেবল পশ্চিম দিকে তোরণদ্বার নির্মাণ করিয়া তাহাকে সুরক্ষিত করেন। উক্ত তোরণদ্বারের চিহ্ন আজিও বিদ্যমান আছে। তাহারই নিকটে হিজরী ১১৬৩ অব্দে (১৭৫০/৫১ খৃঃ অব্দে) এক মজেদ, মাদ্রাসা ও লাঙ্গরখানা (অতিথিশালা) নিখিত হয়। মজেদটি অস্থাপি বর্তমান রহিয়াছে। তাহার বৃহৎ গম্বুজত্রয়ের নিয়ে শব্দ করিলে, ভিতর হইতে প্রতিধ্বনি নির্গত হয়। মজেদের সম্মুখ ভাগে ফারসী ভাষায় তাহার নির্মাণাব্দ লিখিত আছে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৯২)

১১:০০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪