১০:০১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মেঘালয়ে অতিবৃষ্টিতে সিলেট-সুনামগঞ্জে আবারও বন্যা

  • Sarakhon Report
  • ১০:৩৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • 159

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ

ভারতের মেঘালয়ে অতিবৃষ্টির ফলে সিলেট ও সুনামগঞ্জে আবারও আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। রোববার রাত থেকে দ্রুত বাড়তে থাকা ঢলের পানিতে সুরমা, কুশিয়ারা, সারি ও যাদুকাটা নদী সোমবার বিপৎসীমা অতিক্রম করেছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মেঘালয় রাজ্যের মৌসিনরামে ৪৪৭ মিলিমিটার ও চেরাপুঞ্জিতে ৩১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

মৌসিনরাম বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার উত্তরে এবং চেরাপুঞ্জি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উজানে অবস্থিত হওয়ায় এসব এলাকার অতিবৃষ্টির পানি দ্রুতই সুনামগঞ্জ ও সিলেটে প্রবেশ করে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে।

এদিকে দুপুর ১২টার পর সিলেটের একটি পয়েন্টে কুশিয়ারা ও একটি পয়েন্টে সারি নদী বিপৎসীমা অতিক্রম করেছে।

বিকেল ৩টায় কুশিয়ারা নদী জকিগঞ্জের অমলসীদে বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার উপরে ছিল যা আরও বেড়ে বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

একই সময়ে সারি নদী জৈন্তাপুর উপজেলার সারিঘাটে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুরমা নদী সুনামগঞ্জ জেলায় দুপুর ১২টার সময় ছাতক পয়েন্টে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার এবং সুনামগঞ্জ শহর পয়েন্টে বিপৎসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

একই সময়ে যাদুকাটা নদী সুনামগঞ্জের তাহিরপুরের শক্তিয়ারখলা পয়েন্টে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডিডাব্লিউডটকম

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মেঘালয়ে অতিবৃষ্টিতে সিলেট-সুনামগঞ্জে আবারও বন্যা

১০:৩৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪