০৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে বেড়েই চলেছে আক্রান্তের চাপ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা সাত মাস বয়সী ওই শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে হাসপাতালটির হাম আইসোলেশন ওয়ার্ডে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ওই শিশুকে গত ৮ মে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হাম-পরবর্তী নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

হাসপাতালে বাড়ছে রোগীর চাপ

হাম পরিস্থিতি সামাল দিতে গিয়ে চাপে পড়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম মাওলা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে ৮৯ শিশু চিকিৎসাধীন রয়েছে।

ময়মনসিংহে বাড়ছে হামের প্রকোপ, ১২ দিনে ৫ শিশুর মৃত্যু

তিনি জানান, গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৪৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ২৭ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের বয়স তিন মাস থেকে ১০ বছরের মধ্যে। তবে আক্রান্তদের বেশিরভাগই তিন মাস থেকে এক বছর বয়সী শিশু।

শিশু আইসিইউ চালু হয়নি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মঈনুদ্দিন খান বলেছেন, হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য তিনটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তিনি দাবি করেন, রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু

তবে জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকটের কারণে এখনও শিশুদের জন্য বিশেষ আইসিইউ চালু করা সম্ভব হয়নি। আপাতত শ্বাসকষ্টে আক্রান্ত শিশুদের চিকিৎসায় বাবল সিপ্যাপ সহায়তা ব্যবহার করা হচ্ছে।

বেড সংকটে মেঝে ও বারান্দায় চিকিৎসা

হাসপাতালে রোগীর চাপ এতটাই বেড়েছে যে অনেক শিশুকে মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে। পর্যাপ্ত বেড না থাকায় হাসপাতালের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে রোগীদের রাখা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামসদৃশ উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে বেড়েই চলেছে আক্রান্তের চাপ

০১:২৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬