১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

বাংলাদেশ দূতাবাস, ম্যানিলায় মহান বিজয় দিবস উদযাপন

  • Sarakhon Report
  • ০২:১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • 132

নিজস্ব প্রতিবেদক 

যথাযোগ্য মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস- ২০২৪ উদযাপন করেছে ম্যানিলাস্থ বাংলাদেশ দূতাবাস। বিজয়ের ৫৩ বছর উদযাপন উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে এক মনোরম অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার সকালে বাংলাদেশ ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। এরপর সন্ধ্যা ৬ টায় দূতাবাস প্রাঙ্গণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন শুরু হয়। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। অতঃপর দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাস কর্মকর্তাবৃন্দ। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় হতে প্রাপ্ত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত এফ. এম. বোরহান উদ্দিন শুরুতেই মহান মুক্তিযুদ্ধের লাখো শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। সেই সাথে তিনি স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সকল মা-বোনদের, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। একইসাথে তিনি জুলাই-আগস্ট-২০২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনে নিহত সকল শহিদ, আন্দোলনে লড়াই করে আহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটির গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করে তিনি বলেন, ১৯৭১ সালে যেভাবে বাঙালি জাতি নিজেদের অধিকার অর্জনের জন্য শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে, আজ ২০২৪ সালে ঠিক একইভাবে আমাদের নতুন প্রজন্ম সকল বৈষম্যকে চিরতরে বিলীন করবার জন্য আরো একবার রাস্তায় নেমেছিল। বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন ইতিবাচক কার্যক্রমের তিনি প্রশংসা করেন। এরপর ফিলিপিনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

পরিশেষে বাংলাদেশ এবং ফিলিপিনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরোও দৃঢ় করতে এবং দেশ ও জাতির উত্তরোত্তর উন্নতি ও সম্বৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

বাংলাদেশ দূতাবাস, ম্যানিলায় মহান বিজয় দিবস উদযাপন

০২:১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪