১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প

রণক্ষেত্রে (পর্ব-১৪)

  • Sarakhon Report
  • ০৮:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • 210

আর্কাদি গাইদার

দ্বিতীয় পরিচ্ছেদ

সঙ্গীটি এবার যেন স্বস্তির নিশ্বাস ফেললে।

‘তা, আগে এ সব কথা বল নি কেন?’ ও আবারও যেন কৈফিয়ত দেয়ার ভঙ্গিতে বললে। ‘বাবাঃ, যা চে’চিয়েছিলে-না… আমি ভাবলুম না জানি কী আবার হল।’

‘চল, চল, তাড়াতাড়ি চল। ওই রাস্তা ধরেই যাই, চল। তাহলে ওদিককার প্রথম গাঁ-টায় পৌঁছে যাব অখন। হয়তো ওরা এখনও ওখানেই বিশ্রাম করছে। বই তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি মনস্থির করে ফ্যালো।’

‘চল যাচ্ছি,’ ও সায় দিল। তবে আমার মনে হল একটু যেন ইতস্তত করল। বলল, ‘হ্যাঁ-হ্যাঁ, নিশ্চয়ই, চল যাই।’

হঠাৎ একটা হাত তুলে গলায় বুলোতেই ওর কোটের কলারের আন্তরে-লেখা সেই ‘সি-টি.এ.সি.সি.’ অক্ষরগুলো আবার আমার নজরে পড়ল।

‘আচ্ছা, ওই অক্ষরগুলোতে কী বোঝাচ্ছে ‘বল তো?’ আমি ওকে জিজ্ঞেস করলুম।

ও বলল, ‘কোন অক্ষরগুলোতে আবার?’ তারপর যেন বিরক্ত হয়ে তাড়াতাড়ি টিউনিকের বোতামটা লাগিয়ে নিল।

‘ওই-যে, তোমার কলারে লেখা।’

‘ভগবান জানে। এও তো আমার পোশাক নয়। অন্যের ব্যবহার-করা জামা কিনেছি আমি।’

‘ইস, তাই বই কি… আমি বলতে পারি এটা কখনই অন্যের হাত-ফেরতা জামা নয়,’ মজা পেয়ে ওর পাশে-পাশে চলতে-চলতে বললুম। ‘চমৎকার মাপে-মাপে তৈরি জামাটা। আমার মা একবার আমার জন্যে অন্যের ব্যবহার-করা একটা ট্রাউজার্স কিনেছিলেন। তা সে পরে কার সাধ্যি! যতবার টেনে তুলি ততবারই সেটা কোমর থেকে হড়কে নেমে যায়।’

যতই আমরা গ্রামটার কাছে এগোতে লাগলুম ততই ঘন ঘন আমার সঙ্গী পথের মধ্যে থেমে পড়তে লাগল।

জনপ্রিয় সংবাদ

আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত?

রণক্ষেত্রে (পর্ব-১৪)

০৮:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫