১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

রণক্ষেত্রে (পর্ব-৮৮)

অষ্টম পরিচ্ছেদ
‘ওহে, তোমার চাবুকখান দাও দিকি,’ কালো দাড়ি একজন গাড়োয়ানকে চিৎকার করে বলল। লোকটা তার ঘোড়ার মাথার কাছটাতে ভয়ে-ভয়ে দাঁড়িয়ে ছিল।
‘কিসের জন্যি?’ অপর জন জিজ্ঞেস করল। ‘বেত মেরে হবে কী। তার চেয়ে ওরে গেরামে লিয়ে চল, ওরাই ওর ব্যবস্তা করবে’ খন।’
‘আরে বেত মারার জন্যি না, ছোঁড়ার হাত দুটো বাঁধার জন্যি চাবুকখান চাইচি। ওর দিকি ঠাহর করি এটু তাকিয়ে দ্যাখো কেটে পড়ার জন্যি ছটফট করতে নেগেচে যে ছোঁড়াটা।’
আমার কনুই দুটো পেছন দিকে মুচড়ে বাঁধা হল। তারপর ঠেলে গাড়ির দিকে নিয়ে যাওয়া হল আমাকে।
‘উঠে পড়!’
চকচকে, গাঁট্টাগোট্টা চেহারার ঘোড়াগুলো দ্রুত পা চালিয়ে গ্রামের দিকে চলল।
বেশ বড়সড় একটা গ্রাম দেখা যাচ্ছিল দূরে। সবুজ পাহাড়ের ঢালুতে ঝলমল করছিল গ্রামের ঘরবাড়ির শাদা চিনিগুলো।
গাড়িতে যেতে-যেতে তখনও আমার মনে-মনে আশা যে হয়তো দেখব লোকগুলো আসলে লাল ফৌজের কোনো একটা বাহিনীর কয়েকজন পার্টিজান, আর গ্রামে গিয়ে পৌঁছলেই যথাস্থানে সবকিছু পরিষ্কার হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমিও ছাড়া পেয়ে যাব।
গ্রাম থেকে অল্প দূরে একটা ঝোপের মধ্যে থেকে একজন শাস্ত্রী আমাদের চ্যালেঞ্জ করল: ‘কে যায়?’
‘বন্ধু গাঁয়ের মোড়ল,’ কালো দাড়ি জবাব দিল।
‘অ-অ-অ! তা গেছিলে কোথা?’
‘আশপাশের গাঁ থেকে গাড়ি যোগাড় করতি।’
ঘোড়াগুলো ফের দ্রুত চলতে শুরু করল। আমার কিন্তু তখন শাস্ত্রীটার পোশাক-আশাক কিংবা ওর মুখটা ঠাহর করে দেখার সময় ছিল না। কারণ, আমার সমস্ত মনোযোগ গিয়ে পড়েছিল ওর কাঁধের দিকে। ওর কাঁধে আঁটা ছিল একটা চামড়ার ফিতে*।
জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

রণক্ষেত্রে (পর্ব-৮৮)

০৮:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫