১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

রণক্ষেত্রে (পর্ব-৯৩)

নবম পরিচ্ছেদ

ইতিমধ্যে গাঁয়ের রাস্তাঘাটে প্রাণ ফিরে আসছিল। সৈন্যরা রাস্তায় আনাগোনা শুরু করেছিল, শোনা যাচ্ছিল ঘোড়ার চি’হি-ডাক, অস্থায়ী ফৌজী রসুইখানার সামনে থেকে বাসনকোসনের ঠংঠং শব্দ আসছিল। সিগ্‌ন্যালারদেরও দেখা গেল, তারা রাস্তায় টেলিফোনের তার টাঙাতে ব্যস্ত হয়ে পড়ল। একজন বেশ ভারিক্কি চেহারার সার্জেন্টের নেতৃত্বে এক স্কোয়াড সৈন্য কুচকাওয়াজ করতে করতে চলে গেল, হয় কোথাও পাহারা দিতে আর নয়তো কোনো ঘাঁটিতে বদলি হিসেবে।

দরজায় ফের তালা খোলার শব্দ হল আর দরজার ফাঁকে দেখা গেল একজন সেপাইয়ের মাথা। দোরগোড়ায় দাঁড়িয়েই সে পকেট থেকে একটুকরো দোমড়ানো কাগজ বের করে তাতে চোখ বুলিয়ে হাঁক পাড়ল:

‘এখেনে ভাল্দ কে আচ? বেরিয়ে এস।’

আর কারো নাম মনে করে আমি সঙ্গীদের দিকে তাকালুম। দেখি, ওরাও আমার দিকে তাকাচ্ছে। ফলে আমরা কেউই বেঞ্চি ছেড়ে উঠলুম না।

‘ভাল্দ… ভাল্দ কার নাম?’

‘তাই তো, ইউরি ভাল্ তো বটে!’ হঠাৎ যেন আকাশ থেকে পড়লুম আমি। মনে পড়ে গেল সেই চামড়ার ব্যাগের আন্তরের মধ্যে থেকে পাওয়া কাগজপত্রের-কথা। গত কয়েক দিনের উত্তেজনায় ওগুলোর কথা বেমালুম ভুলেছিলুম তো আমি! আর আমার বাছাবাছির কিছু ছিল না। উঠে দাঁড়িয়ে টলতে-টলতে দরজার দিকে এগোলুম।

ব্যাপারটা এতক্ষণে পরিষ্কার হল আমার কাছে। ‘সত্যিই তো, আমার কাছে কাগজপত্রগুলো পেয়ে ওরা আমাকেই সেই.. সেই মরা ছেলেটা বলে ধরে নিয়েছে। উঃ, ভাগ্যটা কী খারাপ আমার! এমন চমৎকার একটা সহজ-সরল পরিকল্পনা ফে’দে ফেলেছিলুম, আর এখন কিনা ধাঁধায় পড়ে গেলুম। বলা যেতে পারে, পড়ে গেলুম অকূল সমুদ্রে। এখন আর বলাও চলে না যে ও-কাগজগুলো আমার নয়। কারণ, তাহলে সন্দেহ জাগবে যে কাগজগুলো আমার কাছে এল কী করে।’ কাজেই তখন মামা-নামক এক ধাড়ি শেয়ালের সঙ্গে মামীমার কাছে বেড়াতে যাওয়ার গপ্পো, যা আমি চারিদিক অত আটঘাট বেধে তৈরি করেছিলুম, তা বিলকুল ভুলে যেত হল। মনে হল, আমাকে নতুন কিছু ভেবে বের করতে হবে। কিন্তু সেই নতুনটা কী? অতএব, আসল জায়গায় পৌঁছে সঙ্গে সঙ্গে মাথা খাটিয়ে কোনো ফন্দি বের করা ছাড়া অন্য উপায় আর কিছু রইল না।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

রণক্ষেত্রে (পর্ব-৯৩)

০৮:০০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫