১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

রণক্ষেত্রে (পর্ব-৯৫)

নবম পরিচ্ছেদ

‘তোমার বাবার সঙ্গে পরিচয় ছিল,’ ক্যাপটেন বলল। ‘সে অনেক আগেকার কথা, সেই উনিশ শো সাত সালের। ওজেকিতে সামরিক কৌশলের মহড়ার সময় আলাপ হয়েছিল। তুমি তখন একদম বাচ্চা, তখনকার সঙ্গে মুখের সামান্য একটু মিল আছে এখন। আমাকে মনে নেই তোমার?’

‘ঠিক মনে পড়ছে না,’ ক্ষমাপ্রার্থীর ভঙ্গিতে জবাব দিলুম। ‘ওই মহড়ার কথা খুব অল্প-অল্প মনে আছে। আর তাছাড়া তখন ওখানে অনেক অফিসার ছিলেন তো।

ক্যাপুটেনের কথামতো আমার ওই ‘মুখের সামান্য মিল’-টুকু যদি না থাকত আর আমার সম্বন্ধে লোকটির যদি সামান্যতম সন্দেহ হত, তাহলে ও আমাকে মাত্র দুটি সহজ প্রশ্ন করে ঘায়েল করে দিতে পারত একটি আমার বাবা সম্বন্ধে, আরেকটি আমার ফৌজী ইশকুল সম্বন্ধে।

কিন্তু অফিসারটির মনে কোনো সন্দেহ ছিল না। গ্রামের মোড়লের কাছে নিজের পরিচয় না দেয়ার পক্ষে আমি যে যুক্তি দেখিয়েছিলুম তা ওর কাছে বিশ্বাসযোগ্য ঠেকেছিল। তাছাড়া, ওই সময়টায় ফৌজী ইশকুলের শিক্ষার্থীরা দলে দলে দোন-অঞ্চলের দিকে আসছিল বটে।

‘তোমার খুব খিদে পেয়েছে তো? পাখোমভ!’ সামোভার-সামলাতে-ব্যস্ত একজন সেপাইকে চে’চিয়ে ডেকে ক্যাপটেন বলল, ‘খাবার কী আছে?’

‘একটা বাচ্চা মুরগি আচে, হুজুর। সামোভারের জল এখুনি ফুটে উঠবে। পাদ্রির ইস্তিরি ময়দার তালটা বের করে নে’ গ্যাচে, নিমকিগুলো এখুনি ভাজা হয়ে যাবে’খন।’

‘দু-জনের জন্যে মাত্র একটা বাচ্চা মুরগি? উ’হা, খুজে পেতে আরও কিছু বার কর্ দিকি।’

‘খানিকটে শোরের চর্বি আর মুচমুচে মাংস-ভাজা আচে, হুজুর। কালকের ভারেনিকগুলা গরম করে দিতি পারি।’

‘ভারেনিকগুলো দে আর মুরগিটাও দিস, দে। জদি কর, জল্দি!’

এই সময় পাশের ঘরে টেলিফোন বেজে উঠল।

‘ক্যাপটেন শুভাৎ’স আপনাকে ফোনে ডাকছেন, স্যার!’

অফিসারটি ভাৎসকে দৃঢ় অথচ শান্ত, গম্ভীর গলায় নির্দেশগুলো জানিয়ে দিল।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

রণক্ষেত্রে (পর্ব-৯৫)

০৮:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫