০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

রবিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা

তিন দফা দাবিতে নতুন কর্মসূচি

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে পূর্বঘোষিত কলমবিসর্জন কর্মসূচি শেষে রবিবার (৯ নভেম্বর) থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

শনিবার (৮ নভেম্বর) বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামসুদ্দিন মাসুদ এ তথ্য নিশ্চিত করেন।

অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ

মো. শামসুদ্দিন মাসুদ জানান, দাবি আদায় ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে। একই সঙ্গে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতিতে থাকবেন।

তিনি বলেন, “শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শতাধিক শিক্ষক আহত হয়েছেন। অনেকে হাতে, পায়ে ও পেটে রাবার বুলেটের আঘাত পেয়েছেন। মো. আলামিন নামে এক রিকশাচালকও গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যালে ভর্তি হয়েছেন।”

শাহবাগে পদযাত্রা ব্যর্থ

শনিবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশে পদযাত্রা শুরু করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাথমিক শিক্ষকরা এতে যোগ দেন। তবে পুলিশের বাধায় পদযাত্রাটি ব্যর্থ হয়।

এর আগে সকাল থেকেই শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং কলমবিসর্জন কর্মসূচি ঘোষণা করেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

শিক্ষকদের তিন দফা দাবি

১. সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান।
২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান।
৩. শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

#শিক্ষকআন্দোলন #প্রাথমিকশিক্ষক #কর্মবিরতি #বাংলাদেশ

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

রবিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা

১০:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫