০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত নববধূসহ চার স্বজনকে খুলনায় দাফন

খুলনার রামপাল উপজেলার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত নববধূসহ একই পরিবারের চার সদস্যকে শুক্রবার দাফন করা হয়েছে। বৃহস্পতিবার খালিশপুর–মোংলা মহাসড়কে সংঘর্ষের ওই মর্মান্তিক ঘটনায় মোট ১৪ জনের প্রাণহানি ঘটে।

নিহত চারজন হলেন নববধূ মারজিয়া মিতু, তার ছোট বোন লামিয়া (১০), তাদের দাদি রাশিদা বেগম (৭৫) এবং নানি আনোয়ারা বেগম।

পারিবারিক সূত্র জানায়, মিতু খুলনার কয়রা উপজেলার নকশা গ্রামের সালাম মোরলের মেয়ে। তিনি নকশা আলিম মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

নকশা গ্রামে শোকের ছায়া
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নকশা গ্রামের বাড়ির পাশের একটি মাঠে মিতু, লামিয়া ও রাশিদা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

অন্যদিকে আনোয়ারা বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে খুলনার ডাকোপ উপজেলায়।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা
এর আগে বৃহস্পতিবার খুলনা–মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে নববধূসহ ১৪ জন নিহত হন।

এই মর্মান্তিক ঘটনায় নকশা গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত নববধূসহ চার স্বজনকে খুলনায় দাফন

০৭:৪৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬