০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

রুনা লায়লা’কে ধারন করেই নিঝুমের এগিয়ে চলা

  • Sarakhon Report
  • ০৮:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • 173

সারাক্ষণ প্রতবিদেক
নেত্রকোনার মেয়ে জেবুন্নেছা সরকার নিঝুম, স্থায়ীভাবে বাসবাস করছেন কিশোরগঞ্জে। পড়াশুনা করছেন রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।এই বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিষয়ে মাস্টার্স করছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আলী এফ এম রেজওয়ানের কাছে তিনি উচ্চাঙ্গ সঙ্গীতেও তালিম নিচ্ছেন।

পাশাপাশি রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত নজরল ইন্সটিটিউট-এ বরেণ্য সঙ্গীতশিল্পী সালাহ উদ্দিন ও ফেরদৌস আরার কাছেও নজরুল সঙ্গীতে নিয়মিত তালিম নিচ্ছেন। নিঝুমের স্বপ্ন একজন ভালো সঙ্গীতশিল্পী হওয়া। ইচ্ছে আছে শিক্ষকতা পেশাতেও নিজেকে সম্পৃক্ত করা। তার ভীষণ প্রিয় শিল্পী উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা। রুনা লায়লাকে নিঝুম তার নিজের মধ্যে ধারণ করেন, লালন করেন। তাকে ধারণ করেই তিনি আগামীর পথে এগিয়ে চলেছেন।

নিঝুমের দাদা আলী হোসেন সরকার গান করতেন। তার দাদা ও বাউল সম্রাট শাহ আব্দুল করিম একই গুরুর শীষ্য ছিলেন। আলী হোসেন সরকার ও শাহ আব্দুল করিম একসঙ্গে পালা গান করতেন। ছোটবেলা থেকেই নিঝুম বাবা নিজাম সরকারের কাছে গান শিখেছেন। তবে এখন আর তা হয়ে উঠেনা, কারণ কিছুদিন আগে (২০২৮ সালে) তার বাবা মারা গেছেন। তার মা কানিজ ফাতিমা রোজী যেন এখন তার পুরো পৃথিবী।

আগামী দিনের স্বপ্ন নিয়ে নিঝুম বলেন,‘ আমি আসলে সঙ্গীত পরিবারেরই একজন মানুষ। আমার দাদা, বাবা গানের মানুষ ছিলেন। তাদেরই উত্তরসূরী আমি। তবে সঙ্গীত ভুবনে আমার সবচেয়ে প্রিয় শিল্পী, প্রিয় ব্যক্তিত্ব শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম। তার গান আমার আরাধনার। তাকে বুকে নিজের মধ্যে ধারণ করে, লালন করেই আমি এগিয়ে চলেছি।

তার গান গাইতেই সবচেয়ে বেশি ভালোলাগে, ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। আর অন্যান্যদের মধ্যে শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডাম ও সামিনা চৌধুরী ম্যাডামের গান গাইতে, শুনতে ভালোলাগে। আমার ইচ্ছে একজন শুদ্ধ সুরের সত্যিকারের শিল্পী হওয়া, দেশের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা হওয়া।’

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

রুনা লায়লা’কে ধারন করেই নিঝুমের এগিয়ে চলা

০৮:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪