০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

রেলের ভাড়া বাড়ানো অযৌক্তিক ও অমানবিক – গোলাম মোহাম্মদ কাদের

  • Sarakhon Report
  • ০৭:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
  • 189

সারাক্ষণ ডেস্ক

রেলের ভাড়া বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। রেলের ভাড়ায় রেয়াত তুলে দেয়ার সমালোচনাও করেছেন তিনি। আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, রেল হলো গরীব দুঃখি সাধারণ মানুষের বাহন। ভাড়া অপেক্ষাকৃত সস্তা এবং নিরাপদ। এই মুহুর্তে রেলের ভাড়া বৃদ্ধি গরীব-দুঃখী ও সাধারণ মানুষের জীবন যাত্রায় মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। তিনি, পূর্ব নির্ধারিত ভাড়া বহাল রাখতে সরকারের প্রতি আহবান জানান।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দীর্ঘ দিন ধরে যাত্রীরা ১০১ থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত ২০ শতাংশ, ২৫১ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত ২৫ শতাংশ এবং ৪০০ থেকে তার উর্ধে ৩০ শতাংশ ভাড়ায় ছাড় পেতো। এখন রেয়াত তুলে দেয়ায় ২০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে রেলপথে। এমনিতেই দ্রব্যমূল্য উর্ধগতিতে দেশের মানুষের অবস্থা করুন। তার ওপর তীব্র তাপপ্রবাহে মানুষের স্বাভাবিক আয় ব্যহত হচ্ছে। এমন বাস্তবতায়, রেলের ভাড়া বাড়ানো অযৌক্তিক ও অমানবিক।

বিবৃতিতে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, রেলপথে ভাড়া বৃদ্ধিতে সাধারণ মানুষের চলাচলে অসহনীয় কষ্ট সৃষ্টি হবে। একইসাথে দ্রব্যমূল্য আরেক দফা বেড়ে যাবে রেলের ভাড়া বৃদ্ধিতে। তাই, যারা রেলপথে চলাচল করেনা, তাদের জীবনেও এর বিরুপ প্রভাব পড়বে। আমরা আশা করছি, রেলের রেয়াত বহাল রেখে সরকার রেলের ভাড়া সাধারণ মানুষের কাছে সহনীয় করে রাখবে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

রেলের ভাড়া বাড়ানো অযৌক্তিক ও অমানবিক – গোলাম মোহাম্মদ কাদের

০৭:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪