০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

রোগ প্রতিরোধে মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় পর্যায়ে কর্মসূচি গ্রহণ করতে হবে

  • Sarakhon Report
  • ০৬:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
  • 131

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জটিল শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে “দি এয়ার উই ক্যাননট ব্রেথ: আন্ডারস্ট্যান্ডিং সিওপিডি” বিষয়ক মানথলি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক (Prof. Dr. Deen Mohd. Noorul Huq) । বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান (Prof. Dr. Mohammed Atiqur Rahman)।

প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দেশের প্রথম ও প্রধান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হিসেবে গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব রয়েছে। রোগ প্রতিরোধে মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় পর্যায়ে কর্মসূচি গ্রহণ করতে হবে, বছরব্যাপী পরামর্শমূলক ও জন সচেতনতামূলক প্রচার-প্রচারণাধর্মী কার্যক্রম নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সিওপিডি থেকে মানুষকে রক্ষা করতে হলে ধুমপান, বায়ুদূষণ, জৈব জ্বালানি প্রতিরোধ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বাংলাদেশকে তামাক মুক্ত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি বন্ধ করতে হবে।

সম্মানিত অতিথি ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল। সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. মোহাম্মদ তানভীর ইসলাম ও সহকারী অধ্যাপক ডা. সম্প্রতি ইসলাম। সভাপতিত্ব করেন অবস এন্ড গাইনি বিভাগের অধ্যাপক ডা. তৃপ্তি রানী দাস। সঞ্চালনা করেন ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন্নেছা। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, চিকিৎসকবৃন্দ ও রেসিডেন্ট, ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

রোগ প্রতিরোধে মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় পর্যায়ে কর্মসূচি গ্রহণ করতে হবে

০৬:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪