১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

রোমাঞ্চকর সময় (পর্ব -৩০)

  • Sarakhon Report
  • ০৮:০০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • 125

আর্কাদি গাইদার

চতুর্থ পরিচ্ছেদ

আমার বাবার ব্যাপারটা সকলে প্রায় ভুলতে বসেছিল আর আমার ও বন্ধুদের মধ্যে ওই ব্যাপার নিয়ে যে-সাময়িক বিচ্ছেদ ঘটেছিল তা আবার জোড়া লাগার লক্ষণ দেখা দিতে শুরু করেছিল, এমন সময় রাজধানী থেকে এই নতুন পরিবর্তনের হাওয়া এসে লাগল গাঁয়ে। আমাদের শহরের বাসিন্দারা বলশেভিকদের ওপর হঠাৎ সাংঘাতিক খেপে উঠল। ক্লাবটাকে তারা দিলে বন্ধ করে।
মিউনিসিপ্যালিটির অধীনস্থ স্থানীয় সামরিক বাহিনী বাস্কাকভকে গ্রেপ্তার করল। আর ইশকুলে এজন্যে যত দোষ সব এসে পড়ল আমার ঘাড়ে। কেন আমি বলশেভিকদের সঙ্গে অত মেশামেশি করেছি, মে-দিবসে কেন আমি ওদের ক্লাবঘরের ছাদের ওপর পতাকা টাঙিয়েছি, কেন আমি কামেনকার সেই সভায় যুদ্ধকে জয়যুক্ত করার আবেদন জানিয়ে ফেন্দকার-দেয়া ইস্তাহারগুলো বিলি করতে অশ্বীকার করেছি, এই সব অভিযোগ।
আমাদের ইশকুলের সব ছেলেই তখন ইস্তাহার বিলি করত। ওদের মধ্যে কেউ- কেউ আবার যে কারো ইস্তাহার পেলেই মহা খুশি হয়ে গোছা গোছা তাই নিয়ে রাস্তায় ছুটোছুটি করে এর-ওর-তার হাতে গুঁজে দিতে থাকত। তা সে ইস্তাহার কাদেত, নৈরাজ্যবাদী, খাস্টিয়ান সোশ্যালিস্ট কিংবা বলশেভিক যারই হোক না কেন। অথচ এটা যেন খুবই স্বাভাবিক ব্যাপার এমন ভাব করে ওই ছেলেগুলোকে কেউ কিছু বলল না। কেবল আমারই হল যত দোষ! যাঃ বাবা!
কিন্তু কামেন্‌কার ওই সভায় আমি ফেক্কার দেয়া ‘এস-আর’দের ইস্তাহার বিলি করতুমই বা কী করে? বাস্কাকভ যে তার আগেই তার একগাদা ইস্তাহার দিয়ে আমায় বিলি করতে বলেছিল। একই সঙ্গে দুই পার্টির ইস্তাহার কি বিলি করা সম্ভব? তবু যদি ইস্তাহার দুটোর বক্তব্য এক ধরনের হত তাহলেও না হয় কথা ছিল। কিন্তু ওর একটায় যেখানে বলা হচ্ছিল ‘জার্মানদের বিরুদ্ধে যুদ্ধজয়ের গৌরব দীর্ঘজীবী হোক’, সেখানে অপরটা বলছিল, ‘লুঠেরা যুদ্ধ ধ্বংস হোক’।
একটা বলছিল, ‘অস্থায়ী সরকারকে সমর্থন কর’, আর অন্যটা ডাক দিচ্ছিল সরকারের ‘দশজন পুঁজিবাদী মন্ত্রী ধ্বংস হোক’ বলে। কাজেই, কী করে তখন দুটো ইস্তাহার একসঙ্গে বিলি করা সম্ভব হত, বিশেষ করে যখন একটা ইস্তাহার অপরটাকে সম্পূর্ণ নাকচ করে দিচ্ছিল?
জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

রোমাঞ্চকর সময় (পর্ব -৩০)

০৮:০০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫