০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘আরসা কমান্ডার’ গ্রেপ্তার

  • Sarakhon Report
  • ০২:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • 199

জাফর আলম, কক্সবাজার

কক্সবাজারে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের বিশেষ অভিযানে আরসার অন্যতম শীর্ষ কমান্ডার মাস্টার করিমুল্লাহ ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির এক সময়কার বডিগার্ড আকিজসহ ৪ জন আরসা সদস্যকে বিদেশি পিস্তলসহ আটক করা হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোররাতে অভিযান চালিয়ে উখিয়ার ঘোনারপাড়া এলাকার ক্যাম্প-২০ এক্সেনশন ব্লক-৫ থেকে তাদের আটক করা হয়।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, আরসার শীর্ষ সন্ত্রাসীরা ক্যাম্প-২০ এ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব। আরসার সন্ত্রাসীদের আস্তানার কাছাকাছি গিয়ে ক্যাম্পের কয়েকটি ব্লক ঘিরে ফেলি আমরা। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করে। এ সময় র‍্যাব ধাওয়া দিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি আস্তানা থেকে বেশ কয়েকটি বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত চারজনের মধ্যে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার বাংলাদেশ শাখার প্রধান কমান্ডার ও অর্থ শাখার প্রধান মো. করিম উল্লাহ ওরফে মাস্টার কলিম উল্লাহ এবং আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির অন্যতম দেহরক্ষী আকিজ রয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব জানায়, গত এক বছরে ক্যাম্প থেকে আরসার মোট ১০১ জন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে ৬০টি দেশি-বিদেশি অস্ত্র, ৫০ কেজির বেশি বিস্ফোরক ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘আরসা কমান্ডার’ গ্রেপ্তার

০২:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪