০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি, ৩ বছর যেতে পারবেন না ইউরোপে

  • Sarakhon Report
  • ১১:১৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • 93

চলতি বছর ১২০ জনেরও বেশি বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে ইতালি সরকার। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইতালির প্রতিশ্রুতির অংশ হিসেবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকার ইতালি দূতাবাস।

দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বশেষ গত ৩১ অক্টোবর ইতালি কর্তৃপক্ষ ৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে, যাদের কাছে ইতালিতে থাকার অনুমতি ছিল না। তাদের মধ্যে ২ জন এক মাস আগে লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি প্রবেশ করেন।

দূতাবাস জানিয়েছে, পাচারকারী, মধ্যসত্ত্বভোগী এবং যথাযথ ভিসা ছাড়া দালালদের মাধ্যমে ইতালিতে প্রবেশ অবৈধ। ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাদের তাৎক্ষণিক দেশে ফেরত পাঠানো হবে।

গত কয়েকদিনে মোট ১৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি।

প্রত্যাবর্তনকারীদের মধ্যে কয়েকজন চলতি বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে ইতালিতে প্রবেশ করেছিলেন এবং তাদের দ্রুততর সময়ের মধ্যেই স্বদেশে ফেরত পাঠানোয় ইতালিয়ান বর্ডার সিস্টেমকে ধন্যবাদ জানিয়েছে দেশটির সরকার।

দূতাবাস বলছে, মানবধিকারের প্রতি পূর্ণ সম্মান এবং ইউরোপীয় প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রেখে পুরো অভিযান পরিচালনা করা হয়েছে৷ সবচেয়ে বড় গ্রুপটিকে ফেরত পাঠাতে সহযোগিতা করেছে ইউরোপিয়ান সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হযেছে, “যদি আপনি লিবিয়া থেকে নৌকায় অবৈধভাবে ইতালিতে আসেন, অথবা ভুয়া বা জাল কাগজপত্র ব্যবহার করেন, তাহলে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে দেশে ফেরত পাঠানো হবে।”

এছাড়া, যাদেরস্বদেশে প্রত্যাবাসন করা হচ্ছে তারা ইতালিয়ান এবং ইউরোপীয় আইনের আওতায় অন্তত ৩ বছরের জন্য ইতালিসহ ইউরোপিয় ইউনিয়ন সদস্য দেশগুলোতে নিষিদ্ধ থাকবেন।

বাংলা ট্রিবিউন

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি, ৩ বছর যেতে পারবেন না ইউরোপে

১১:১৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫