০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

শরিয়াহ মোতাবেক নগরকান্দা-সালথা চলবে, ইসলাম বিক্রির অভিযোগে কড়া বার্তা শামা ওবায়েদের

ফরিদপুরের নগরকান্দা-সালথা এলাকায় রাষ্ট্র ও সমাজ পরিচালনায় শরিয়াহ অনুসরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে ইসলামকে রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করার বিরুদ্ধে কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছেন তিনি।

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য

শনিবার দুপুরে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, ইসলাম পালন করার বিষয়, বিক্রির বিষয় নয়। যারা ইসলামকে পণ্য বানাচ্ছে, তারা গুনাহের কাজ করছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আমরা মুসলমান হিসেবে দ্বীনে বিশ্বাসী। তাই নগরকান্দা-সালথা অবশ্যই শরিয়াহ মোতাবেক পরিচালিত হবে, এতে কোনো ব্যত্যয় ঘটবে না। পাশাপাশি সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও আমাদের।

ইসলাম বিক্রির জিনিস নয়, ধর্ম নিয়ে রাজনীতি গুনাহের কাজ”: শামা ওবায়েদ

ভোটার তথ্য নিয়ে সতর্কতা

বক্তব্যে তিনি ভোটারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়েও সতর্ক করেন। একটি দলের কর্মকাণ্ডের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, কিছু লোক ঘরে ঘরে গিয়ে ভোটার পরিচয়পত্র ও বিকাশ নম্বর চাইছে। তিনি জোর দিয়ে বলেন, ভোটার পরিচয়পত্র ব্যক্তিগত ও গোপন তথ্য। সরকার ছাড়া কেউ এ তথ্য চাইলে তা সম্পূর্ণ বেআইনি। কেউ এলে সেনাবাহিনী ও পুলিশকে জানাতে অনুরোধ করেন তিনি। তাঁর ভাষ্য, এটি আসন্ন নির্বাচনী প্রক্রিয়া নষ্ট করার গভীর ষড়যন্ত্র, তাই কেউ যেন এই ফাঁদে পা না দেয়।

Bangladesh Times | ইসলাম ও ধর্ম বিক্রি করার জিনিস না : শামা ওবায়েদ

উপস্থিত নেতাদের বক্তব্য

স্থানীয় বিএনপি নেতা আব্দুস ছাত্তারের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, আরকেএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হানিফ মণ্ডল, জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠুসহ দলের অন্যান্য নেতারা।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

শরিয়াহ মোতাবেক নগরকান্দা-সালথা চলবে, ইসলাম বিক্রির অভিযোগে কড়া বার্তা শামা ওবায়েদের

০৩:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬