১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

শরৎ যখন ভারী হয়

  • Sarakhon Report
  • ০৭:৪৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • 308

বর্ষার আকাশকে অনেক ভারী মেঘ বহন করতে হয়। যে মেঘভারে আকাশ নেমে আসে সমুদ্র ও বনবীথির অনেক কাছে। এই ভারী মেঘকে বিদায় দিয়ে আসে শরৎ, হালকা পেঁজা তুলার মতো তার মেঘ। আকাশ তখন হালকা মেঘরাশির শ্বেতশুভ্র পাহাড় নিয়ে ভেসে যায় দিগন্ত থেকে দিগন্তে।

তাই শরৎ শুধু ঋতু নয়, সে মানুষের মনেরও একটা উৎসব। প্রকৃতির সঙ্গে মানুষের এই যোগসূত্র তো স্বাভাবিকই- প্রকৃতির তার মাতা। তাই নাড়ির এ যোগ খণ্ডাবে কে?

তারপরেও মানুষ এখন আর শুধু প্রকৃতির সেই স্বাধীন সন্তান নেই। রাষ্ট্র, ক্ষমতা লোভ, বণিকের মানদণ্ড সব মিলে মানুষ এখন নানান শেকলে বাধা। তারপরেও সে যেমন একটু আনমনা হয়, বর্ষার রিমঝিম শব্দে, তেমনি শীতের একটি সকালের এক চিলতে রোদ, হেমন্তের এক ফোঁটা শিশির এমনকি একটি আঁটো সাঁটো গভীর শীত রাত্রও তাকে নিয়ে যায় আলাদা একটা জগতে। এটাই মানুষের বেঁচে থাকা।

হালকা শরৎ, মধুর বসন্ত তাই উৎসবের রঙ শুধু নয়, মনের কোণে জাগিয়ে তোলে উৎসব। সেই শরৎও যদি ভারী হয়ে আসে চারপাশের দম আটকা পরিবেশে তখন সে ভূমিতে মানুষ উৎসবের বদলে অসহায়ই মনেই দিন গুরজান করে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

শরৎ যখন ভারী হয়

০৭:৪৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫