০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

শাকিবের মুখোমুখি হচ্ছেন সিয়াম

  • Sarakhon Report
  • ০৭:০০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • 124

সারাক্ষণ প্রতিবেদক 

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও বর্তমান প্রজন্মের নায়ক সিয়াম আহমেদ। দু’জনের লড়াইটা হওয়ার কথা ছিল গত ঈদেই। তবে সেটা আর হয়ে ওঠেনি। ঈদে না হলেও মাস খানেকের ব্যবধানে আবারও মুখোমুখি হচ্ছেন এই দুই নায়ক। তবে বাস্তবে নয়, শাকিব-সিয়ামের লড়াইটা হবে পর্দায়। সেপ্টেম্বরেই মুক্তি পেতে চলেছে তাদের নতুন দুই সিনেমা। ‘দরদ’ নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন শাকিব খান, অন্যদিকে ‘জংলি’ নিয়ে আসছেন সিয়াম আহমেদ। সিনেমাসংশ্লিষ্টদের দেওয়া তথ্যমতে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই দুই ছবি।

দরদ-এর নির্মাতা অনন্য মামুন আগেই জানিয়েছেন, ৬ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে। সঙ্গে আরও জানিয়েছেন, এটি প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে একাধিক ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে। একইমাসে ‘জংলি’ মুক্তি দিতে চান ছবির পরিচালক এম রাহিম। তিনি জানিয়েছেন, সেপ্টেম্বরেই জংলি আসতে পারে প্রেক্ষাগৃহে। সেভাবেই সব কাজ চলছে। মুক্তির চূড়ান্ত দিনক্ষণ চূড়ান্ত না হলেও ‘দরদ’-এর সঙ্গেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ভক্তরা আশা করছেন, দুটি ছবি ঘিরে প্রেক্ষাগৃহে দর্শকদের উন্মাদনা দেখা যেতে পারে। কারণ বর্তমান সময়ে শাকিব খানের ছবি মানেই প্রেক্ষাগৃহে বাড়তি উন্মাদনা।

অন্যদিকে সিয়ামের সঙ্গে ‘জংলি’ সিনেমায় রয়েছে বুবলী, দীঘির মতো তারকা।  সবমিলিয়ে ঈদের বাইরেও প্রেক্ষাগৃহে আলোচিত নতুন দুইটি সিনেমা পেতে চলেছেন ভক্তরা। ফলে একই সময়ে  ‘দরদ’ ও ‘জংলি’ মুক্তির বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন সিনেমা সংশ্লিষ্টরা। ইতোমধ্যেই দরদ-এর পোস্টার ও টিজারে ভক্তদের মুগ্ধ করেছেন শাকিব খান। অন্যদিকে জংলি-র পোস্টারেও তাক লাগিয়েছেন সিয়াম আহমেদ।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

শাকিবের মুখোমুখি হচ্ছেন সিয়াম

০৭:০০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪