১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

শ্যামবাজারে অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, জব্দ ৪ হাজার ৮১৫ কেজি

রাজধানীর শ্যামবাজার এলাকায় অবৈধ পলিথিন বিক্রি ও মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে প্রায় ৪ হাজার ৮১৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।

দুই ব্যবসায়ীকে জরিমানা

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মহানগর পুলিশের যৌথ দল শ্যামবাজার এলাকায় এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

অবৈধভাবে পলিথিন বিক্রি ও মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। তারা ঘটনাস্থলেই জরিমানার টাকা পরিশোধ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত না হওয়ার লিখিত অঙ্গীকার দেন।

দুই গুদাম থেকে বিপুল পলিথিন জব্দ

অভিযানের সময় দুটি গুদামে ১৪২ বস্তায় রাখা বিপুল পরিমাণ পলিথিন পাওয়া যায়। জব্দ করা পলিথিনের মোট পরিমাণ ৪ হাজার ৮১৫ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা।

পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা পলিথিন পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মোতাহার হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।

অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চলবে

অভিযানে শ্যামবাজার বাজারের সভাপতি গনি মিয়া, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মোতাহার হোসেন, সহকারী কমিশনার (টহল) ফেরদৌস মাহবুবসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

শ্যামবাজারে অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, জব্দ ৪ হাজার ৮১৫ কেজি

০৮:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬