০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

সংসদ ভবনের কাছে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে ছিটকে পড়ে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) ভোরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকার পরিচয়

নিহত রঞ্জিনা পারভীন (৫৫) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

পুলিশ জানায়, চিকিৎসকের পরামর্শ নিতে স্বামী আবদুল মতিনকে সঙ্গে নিয়ে রাতের বাসে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন রঞ্জিনা। খামারবাড়ির ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ইনস্টিটিউটে যাওয়ার জন্য ভোরে গাবতলী থেকে তারা রিকশায় রওনা হন।

ব্যাগ টানতে গিয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা

মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে রিকশাটি যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা রঞ্জিনার ব্যাগ ধরে টান দেয়। হঠাৎ টানে ভারসাম্য হারিয়ে তিনি রিকশা থেকে সড়কে পড়ে যান। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ছিনতাইকারীদের ধরতে অভিযান

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম জানান, ঘটনাটি নিয়ে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

নিহত শিক্ষিকার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

সংসদ ভবনের কাছে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

০৬:৩৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬