১০:০০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

সরকারি নথিসমূহ সময়ক্ষেপণ না করে নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে হবে-ভূমি উপদেষ্টা

  • Sarakhon Report
  • ০৬:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • 107

নিজস্ব প্রতিবেদক 

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ভুমি মন্ত্রণালয় তৃণমূল মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। বর্তমান অন্তবর্তী সরকার ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পরিকল্পিত উপায়ে কাজ করছে। তিনি বলেন, যাতে জনগণের কল্যাণে ব্যাঘাত না ঘটে, সেজন্য সরকারি নথিসমূহ দীর্ঘসূত্রিতা বা সময়ক্ষেপণ করা চলবে না। এসব নথির কার্যক্রম নির্দিষ্ট সময় সীমার মধ্যে সম্পন্ন করতে হবে।

ভূমি উপদেষ্টা আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরের উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাসিক অগ্রগতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এঁর সভাপতিত্বে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী ও ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্‌রাহিমসহ মন্ত্রণালয় ও অধীনস্ত বিভিন্ন দপ্তর-সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভূমি উপদেষ্টা বলেন, ভূমি মন্ত্রণালয় নাগরিকদের জন্য দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা প্রদানে তথ্য-প্রযুক্তি ভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে করে মানুষকে কোন মধ্যসত্বভোগী কারো কাছে না গিয়ে ঘরে বসে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, হোল্ডিং ট্যাক্স ও দাখিলা প্রাপ্তির সুযোগ সৃষ্টি হয়েছে।তিনি প্রকল্প কর্মকর্তাদেরকে প্রকল্প কাজে নিয়মিত তদারকি, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পাদন ও কাজের গুণগত মান বজায় রেখে জনকল্যাণ নিশ্চিতকরণের পরামর্শ দেন।

সকালে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ ভূমি ভবনে ভূমিসেবায় নাগরিক অভিযোগ (দাখিল ও ব্যবস্থাপনা) নির্দেশমালা-২০২৪ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। বিকেলে তিনি ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল বিধিমালা-২০২৪ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

সরকারি নথিসমূহ সময়ক্ষেপণ না করে নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে হবে-ভূমি উপদেষ্টা

০৬:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪