০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

সরকারি-বেসরকারি অফিসের সময় এখন সকাল ৯টা থেকে বিকেল ৪টা

জ্বালানি সংকটের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এক গেজেট প্রজ্ঞাপনে দেশের সব সরকারি ও বেসরকারি অফিসের কর্মসময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা নির্ধারণ করেছে। শনিবার (৪ এপ্রিল) জারি করা এই প্রজ্ঞাপন রোববার (৫ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময়সূচি বহাল থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বলবৎ থাকবে এবং জরুরি সেবা এই সময়সূচির আওতার বাইরে থাকবে।

আজ থেকে সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে | Barta  Bazar

ব্যাংকের লেনদেনের সময়ও পরিবর্তন

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা, তবে গ্রাহক সেবা চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্ট আদালতের কর্মসময় নির্ধারণে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। বেসরকারি খাতের শিল্পকারখানা ও প্রতিষ্ঠানের কর্মসময় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী নির্ধারিত হবে এবং এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে। চলমান জ্বালানি সংকটের কারণে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে সব দোকান ও শপিং মল সন্ধ্যা ৬টায় বন্ধ করার নির্দেশনাও দেওয়া হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

সরকারি-বেসরকারি অফিসের সময় এখন সকাল ৯টা থেকে বিকেল ৪টা

০৭:৫৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬