০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তকে কঠোর হাতে দমন করা হবে -ধর্ম উপদেষ্টা

  • Sarakhon Report
  • ১০:০৮:০১ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • 147

নিজস্ব প্রতিবেদক

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটা বাংলাদেশের ঐতিহ্যের অংশ। এদেশে একইসাথে রোজা ও পূজা উদযাপিত হয়ে থাকে। এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে কোনভাবেই বিনষ্ট হতে দেয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তকে কঠোর হাতে দমন করা হবে।

আজ দুপুরে চট্টগ্রামে ওমরগণি এমইএস কলেজ মিলনায়তনে শিক্ষক-কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, সাংবিধানিকভাবে সকলের অধিকার সমান। এদেশে সকলেরই নিজ নিজ ধর্মচর্চার স্বাধীনতা রয়েছে। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান যারা এদেশে বসবাস করি আমাদের একটিই পরিচয়- আমরা বাংলাদেশি। আমরা একটি পরিবারের মতো। আমরা সবাই সবার বন্ধু, স্বজন। আমাদের এই ধর্মীয় সম্প্রীতিকে সমুন্নত রাখতে হবে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিবর্তিত পরিস্থিতিতে কিছু দুর্বৃত্ত আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্নবিদ্ধ করার ঘৃণ্য পায়তারা চালাচ্ছে। সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর। আমরা তাদেরকে যেকোন মূল্যে প্রতিহত করব।

কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা চট্টগ্রাম ষোলশহরের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এতে তিনি মাদ্রাসার উন্নয়নে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তকে কঠোর হাতে দমন করা হবে -ধর্ম উপদেষ্টা

১০:০৮:০১ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪