১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘রাশ্মিকা মান্দান্না’

  • Sarakhon Report
  • ০৭:৩১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • 171

সারাক্ষণ ডেস্ক

দক্ষিণ ভারতের অভিনেত্রী রাশ্মিকা মান্দান্না। সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমেল সিনেমার বড় সাফল্যের পর তার আসন্ন ছয়টি সিনেমা নিয়ে অনেকটা ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

‘গুডবাই’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করেন রাশ্মিকা। তারপর রাশ্মিকাকে বেশ কয়েকটি হিন্দি সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে। সিকান্দার ছবিটি ঘোষণা দেওয়ার পর আলোচনার শীর্ষে আছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশ্মিকা। বড় বাজেটের ছবিটিতে সুপারস্টার সালমান খানের সাথে অভিনয় করতে দেখা যাবে রাশ্মিকাকে। অ্যাকশন এই ছবিটি পরিচালনা করবেন এ আর মুরুগাদোস। বড় বাজেটের এই ছবিটি ২০২৫ সালের ঈদ-উল- ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ।

২০২২ সালে সুকুমার পরিচালিত ব্লকবাস্টার পুষ্পা: দ্য রাইজে শ্রীবল্লীর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রীকে। শ্রীবল্লী চরিত্রটিতে অভিনয়ের মধ্যদিয়ে প্রচুর পরিচিত পান।আবারও পুষ্পা: দ্য রুলে আল্লু অর্জুন এবং রশ্মিকা পুষ্প রাজ এবং শ্রীবল্লীর ভূমিকায় আবার দেখা যাবে।ছবিটি ১৫ আগষ্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

লক্ষ্মণ উতেকরের ‘ছাভা’ তে রাশ্মিকা ও ভিকি কৌশল ছাড়াও অক্ষয় খান্নাকে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি ৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এমনটা আশা করা হচ্ছে। তাছাড়া কুবের ,গার্লফ্রেন্ড , রেইন-বো এর মত সিনেমাগুলোতেও অভিনয় করতে দেখা যাবে রাশ্মিকাকে। ২০২৩ সালে রেইন-বো সিনেমাটি ঘোষণার পর সিনেমাটি তার জন্য ‘অত্যন্ত বিশেষ’ বলে জানিয়েছিল রাশ্মিকা ।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘রাশ্মিকা মান্দান্না’

০৭:৩১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪