০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

সীমান্ত পেরিয়ে ভারতে গুলিতে বাংলাদেশি কিশোর নিহত, জরুরি পতাকা বৈঠক ডাকল বিজিবি

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর ভারতীয় চোরাকারবারিদের গুলিতে সোহাগ মিয়া (১৭) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। রোববার দুপুরে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় বাংলাদেশে এনে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনাটি নিশ্চিত করেছে।

সীমান্ত পেরিয়ে এক কিলোমিটার ভেতরে

বিজিবি জানায়, রোববার দুপুর ১টার দিকে চুনারুঘাটের চিমটিবিল সীমান্ত এলাকার শূন্যরেখা পার হয়ে একদল বাংলাদেশি ভারতের প্রায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেন। তাদের উদ্দেশ্য ছিল গরু নিয়ে আসা।

পরে সেখানে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ভারতীয় চোরাকারবারিরা প্যালেট গান দিয়ে গুলি ছোড়ে বলে অভিযোগ করেছে বিজিবি।

গুলিতে সোহাগ গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। পরে চুনারুঘাট সরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে গুলিতে নিহত বাংলাদেশি কিশোর

পরিবারের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ

বিজিবি জানিয়েছে, নিহত সোহাগের পরিবারের কয়েকজন সদস্য চোরাচালানের সঙ্গে জড়িত বলে তাদের কাছে তথ্য রয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে দাবি করেছে সীমান্তরক্ষী বাহিনী।

ঘটনার পর চিমটিবিল বর্ডার আউটপোস্টের (বিওপি) একটি টহল দল ঘটনাস্থলে যায়। পরে বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নজরে আনা হলে তারা জানায়, তাদের এলাকায় গুলিবর্ষণের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

সীমান্তে নজরদারি জোরদার

ঘটনাটি নিয়ে চিমটিবিল বিওপি পর্যায়ে জরুরি পতাকা বৈঠক আহ্বান করেছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ঘটনার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

সীমান্তে যেকোনো অপতৎপরতা ঠেকাতে বিজিবি প্রস্তুত: সদর দপ্তর

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

সীমান্ত পেরিয়ে ভারতে গুলিতে বাংলাদেশি কিশোর নিহত, জরুরি পতাকা বৈঠক ডাকল বিজিবি

১২:৫০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬