০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

সে যেন আমার চেয়ে বেশিদিন বাঁচে

সাবানে জড়ানো দীর্ঘ কালো চুল
তুমি ভুল করে রেখে গিয়েছিলে।
খুলতে গিয়েও আমি তা খুলিনি।
এই হোক বিহঙ্গের শেষ-আলিঙ্গন।
বাথটাবে জলপদ্ম ভাসে।
বুঝি ওটা জলপদ্ম নয়–,
তোমার অবর্তমানে
তোমার প্রণয়চিহ্ন হাসে।
পুরুষের চোখে জল আসে!
দেখি বেসিনে ফুলের মতো
তোমার হারানো মুখ
ফুটে আছে লাল টুথব্রাশে।
কতো কী যে মনে পড়ে।
কতো স্মৃতি, কতো চুম্বন,
তোমার রক্তিম মাঢ়ী,
বিবসনা ওষ্ঠ মনে আসে।
এগুলো সামান্য বলে জানি,
তবু কেন জানি মাঝে-মাঝে
খুব অসামান্য বলে মনে হয়।
কেন যে এমন মনে হয়?
প্রেম তবে ছিলো?
হয়তোবা ছিলো।
এসব প্রশ্নের উত্তর যার কাছে আছে,
আমার প্রার্থনা একটাই।
আমি চাই,
সে যেন আমার চেয়ে বেশিদিন বাঁচে।
জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

সে যেন আমার চেয়ে বেশিদিন বাঁচে

০৬:১৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সাবানে জড়ানো দীর্ঘ কালো চুল
তুমি ভুল করে রেখে গিয়েছিলে।
খুলতে গিয়েও আমি তা খুলিনি।
এই হোক বিহঙ্গের শেষ-আলিঙ্গন।
বাথটাবে জলপদ্ম ভাসে।
বুঝি ওটা জলপদ্ম নয়–,
তোমার অবর্তমানে
তোমার প্রণয়চিহ্ন হাসে।
পুরুষের চোখে জল আসে!
দেখি বেসিনে ফুলের মতো
তোমার হারানো মুখ
ফুটে আছে লাল টুথব্রাশে।
কতো কী যে মনে পড়ে।
কতো স্মৃতি, কতো চুম্বন,
তোমার রক্তিম মাঢ়ী,
বিবসনা ওষ্ঠ মনে আসে।
এগুলো সামান্য বলে জানি,
তবু কেন জানি মাঝে-মাঝে
খুব অসামান্য বলে মনে হয়।
কেন যে এমন মনে হয়?
প্রেম তবে ছিলো?
হয়তোবা ছিলো।
এসব প্রশ্নের উত্তর যার কাছে আছে,
আমার প্রার্থনা একটাই।
আমি চাই,
সে যেন আমার চেয়ে বেশিদিন বাঁচে।