১১:১৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

স্বাধীন বাংলা ফুটবল দল, জাকারিয়া পিন্টু ও সামিত সোম

সামিত সোম, ফুটবলার এই ছেলেটির প্রতি ভালোবাসা অনেক বেড়ে গেল। সে ভারতের বিরুদ্ধে জয় উৎসর্গ করেছে মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর মহান স্মৃতিতে।

সামিত সোমের বয়সী এই দেশের কোটি কোটি ছেলেমেয়ে জানে না স্বাধীন বাংলা ফুটবল দলের কথা। জানে না অধিনায়ক জাকারিয়া পিন্টু এবং দলের খেলোয়াড়দের নাম। অথচ সামিত সোম কানাডায় বসবাস করলেও জানে। এ থেকে বোঝা যায় মুক্তিযুদ্ধের প্রতি, দেশের প্রতি তার ভালোবাসা কতটা গভীর। তার সাথে তুলনা করলে দেশের কোটি কোটি তরুণ-তরুণীকে নিতান্তই অজ্ঞ বলে ঘোষণা করা যায়। সোজা কথা, যে মুক্তিযুদ্ধকে জানে না, জানার চেষ্টা করে না, জানার ইচ্ছাও যার নেই, সে এই দেশকে ভালোবাসে না।

স্বাধীনতার আগে বাঙালি খেলোয়াড়দের প্রতিযোগিতা করতে হতো শারীরিক গঠনে এগিয়ে থাকা মাকরানি-পাঞ্জাবি খেলোয়াড়দের সাথে। সাথে ছিল তাদের প্রতি সরকার ও ফেডারেশনের পক্ষপাতিত্ব। স্কিল, এবং অদম্য প্রতিজ্ঞা নিয়ে যে বাঙালি তরুণ-যুবকরা ওদের সাথে পাল্লা দিয়ে ঢাকার ফুটবলকে তদানীন্তন সারা পাকিস্তানের পীঠস্থানে পরিণত করেছিলেন, তাদের মধ্যে জাকারিয়া পিন্টু অন্যতম।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ভারতে আশ্রয় নেওয়া ফুটবলারদের একত্রিত করে গঠন করা হয় স্বাধীন বাংলা ফুটবল দল। তারা ভারতের বিভিন্ন শহরে খেলেছেন ভারতের বিভিন্ন দলের সাথে। ম্যাচের টিকেট থেকে পাওয়া অর্থ পুরোটাই তুলে দেওয়া হতো মুক্তিবাহিনীর অস্ত্র ও রসদ কেনার জন্য। আর প্রতিটি খেলা শুরুর আগে অধিনায়ক জাকারিয়া পিন্টু উপস্থিত দর্শকদের প্রতি অনুরোধ জানাতেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাত্মকভাবে পাশে থাকার জন্য।
সেই ফুটবলাররা দেশের গুরুত্বপূর্ণ মুক্তিযোদ্ধা অবশ্যই।

সামিত সোমকে ধন্যবাদ। কামনা করি, তার কাছ থেকে বাংলাদেশের তরুণরা কেবল ফুটবলের অনুপ্রেরণা নয়, মুক্তিযুদ্ধের ইতিহাস জেনে দেশকে ভালোবাসার অনুপ্রেরণাও লাভ করুক।

(লেখাটি বাংলাদেশের প্রখ্যাত ও প্রজ্ঞাবান লেখক জাকির তালুকদারের ফেসবুক থেকে নেয়া)

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

স্বাধীন বাংলা ফুটবল দল, জাকারিয়া পিন্টু ও সামিত সোম

১১:৪৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫