০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৮৭)

  • Sarakhon Report
  • ০৮:৪৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • 166

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী।

নেতা কীভাবে নিজের মেরুদন্ড সোজা করবে

১. তার সামনে কেউ নতজানু হোক কখনই চাইবে না।

২. তার সামনেও মেরুদন্ড সোজা থাকবে কীভাবে সেই পরিবেশ গড়ে তুলবে।

৩. দল, টিম, মানুষ বা কোম্পানির কারো জন্যে সে কোন জোয়াল তৈরি করবে না, যা ভারবাহী হবে।

৪. স্বাধীনতার মধ্য দিয়ে যে কোন কিছুকে হালকা করে দেবে।  যে কোন ভারী কিছুও স্বাধীনতার মধ্য দিয়ে সহজ বহনযোগ্য হয়ে যায়।

৫. কখনই কারো কোনরূপ কথা বলার অধিকার কেড়ে নেবে না। বরং তার সামনে অতি সাধারণজনও যেন নিঃসংকোচে তার মত প্রকাশ করতে পারে।

যদি সে মতামত অপ্রয়োজনীয় বা কঠোর হয় তাও সে শুনবে। কারণ, একজন মানুষের কতটা অপ্রয়োজনীয় বা কঠোর মনোভাব বা মতামত আছে তাও তাকে জানতে হবে।

৬. অপরকে জানাতে শিখতে হবে, তবে কখনও কারো ওপর নিজেকে আরোপ করা নয়।

৭. কখনও যেন মনে না করে তার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে।

৮.নিজেকে, নিজের  জীবনকে, কর্মস্থল ও পারিপার্শ্বিককে অবশ্যই সাগরের ঢেউ এর মত অগুনিত মনে করতে হবে। মনে করতে হবে বাস্তবে এর শেষ নেই। একটি ঢেউ এর পরে আরেকটি ঢেউ আসবে।

৯. নিজে ও অন্যকে জ্ঞানের মতো অর্থেরও সঠিক ব্যবহার শেখার ও শেখানোর চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে, অর্থ একটি গতি সৃষ্টির মাধ্যম মাত্র -এটা কোন লোভনীয় বস্তু নয়।

১০. অর্থের স্বচ্ছতা, জীবনের স্বচ্ছতার অংশ।

১১. একটি দল, টিম, সংগঠন, কোম্পানি এমনকি রাষ্ট্র তখনই সব থেকে বেশি স্বচ্ছ হয়- যখন অর্থের স্বচ্ছতার একটি সিস্টেম গড়ে তোলা হয়।

১২. নেতার কাজের স্বচ্ছতা যেন অন্যকে অনুপ্রানিত করে। কোম্পানি টিম বা দলের মধ্যে যেন সকলেই তার স্বচ্ছতাকে ভালোবাসে। ভালোবাসা পাওয়া নিয়ে নেতার মধ্যে যেন কোন অংহকার না আসে। এমনকি অহংকার যেন না আসে নিজের স্বচ্ছতা নিয়েও।

১৩. যে কোন অংহকারকে বিষ মনে করে ত্যাগ না করতে পারলে অবশ্যই নেতা নিজেকে তার স্তর থেকে নামিয়ে ফেলবে।

১৪. নেতাকে মনে রাখতে হয়, অন্যের মেরুদন্ড শক্ত করার পথ যত বেশি করে দেবে ততই নিজের মেরুদন্ড শক্ত হয়।

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৮৬)

https://sarakhon.com/s/20352/

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৮৭)

০৮:৪৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪