০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

হাইকোর্টের রুল নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয়?

  • Sarakhon Report
  • ১০:৩৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • 287

নিজস্ব প্রতিনিধি

নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়না তদন্ত করতে একটি নীতিমালা তৈরির কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ড. আক্তার হামিদ ও অ্যাডভোকেট মো. জুয়েল আজাদ।

এর আগে, গত ১০ মার্চ নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত করতে একটি নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জুয়েল আজাদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন। রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (সাধারণ শিক্ষা) বিবাদী করা হয়।

রিটে নারী চিকিৎসক ও প্যারামেডিকস দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত /পোস্টমর্টেমের জন্য নীতিমালার তৈরি করতে সংশ্লিষ্টদের ব্যর্থতা এবং নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। একই সঙ্গে জেলা পর্যায়ে নারীর মরদেহের ময়নাতদন্তের জন্য নারী কর্মীদের সঙ্গে নারী চিকিৎসক নিয়োগে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ কেন নেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারির আর্জি জানানো হয়। গত ৩ মার্চ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে আবেদন করা হয়। পরে এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

হাইকোর্টের রুল নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয়?

১০:৩৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫