০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

হিউএনচাঙ (পর্ব-২৬)

  • Sarakhon Report
  • ০৯:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • 98

সত্যেন্দ্রকুমার বসু

ধর্মগুরুও ফিরবার পথে তুরফানরাজের সঙ্গে তিন বছর কাটিয়ে যাবার প্রতিশ্রুতি দিলেন। হিউয়েনচাঙ যখন চোদ্দ বছর পরে ভারতবর্ষ থেকে ফেরেন তখন এই প্রতিশ্রুতি পালন করবার কথা তাঁর স্মরণ ছিল, কিন্তু ইতিমধ্যে তুরফানরাজের মৃত্যু হওয়ায় সেটা আর সম্ভব হয় নি।

হিউএনচাঙ তুরফান থেকে ও-কি-নি বা অগ্নি (বর্তমান কারাসর) নগরে এলেন। কারাসরের রাজাও বৌদ্ধ ছিলেন। ধর্মগুরুর সম্মান রক্ষার জন্যে তিনি মন্ত্রীবর্গসহ শহরের বাইরে এসে ধর্মগুরুকে অভ্যর্থনা ক’রে নিয়ে এলেন, আর সাদরে রাজপ্রাসাদে বাসস্থান দিলেন।

কিন্তু প্রতিবেশী তুরফান রাজার সঙ্গে তাঁর সম্ভাব না থাকায় তুরফানরাজার অনুচরদের তিনি বাসস্থানও দিলেন না আর ঘোড়া বদল করতেও দিলেন না। কাজেই হিউএনচাঙ এখানে মাত্র একরাত্রি বাস করে তার পর একটা নদী আর পর্বত অতিক্রম করে কুচা শহরে এলেন।

(চলবে)

হিউএনচাঙ (পর্ব-২৫)

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

হিউএনচাঙ (পর্ব-২৬)

০৯:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫