০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

হিউএনচাঙ (পর্ব-৫১)

  • Sarakhon Report
  • ০৯:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • 234

সত্যেন্দ্রকুমার বসু

সামাজিক প্রথা

হিউএনচাঙ সাধারণভাবে জাতিভেদ বর্ণনা করেছেন। এর খুঁটিনাটির গোলক-ধাঁধাঁর মধ্যে প্রবেশ ক’রে সময় নষ্ট করেন নি। তিনি বলেছেন- নিকট আত্মীয়ের মধ্যে বিবাহ হয় না। স্ত্রীলোকদের একবারের বেশী বিবাহ হয় না। বিধবার বিবাহ হয় না।

আচার ব্যবহার: সাধারণ লোক আমুদে কিন্তু খাঁটি। টাকা পয়সা সম্বন্ধে, ব্যবহারে, বিচার কাজে সাধু ও সৎ; জুয়াচোর বা ঠক বা বিশ্বাসঘাতক নয়। পরলোকের ভয় করে। আচার-ব্যবহার নম্র আর সুমিষ্ট।

চোর-ডাকাতের সংখ্যা কম। আইনভঙ্গকারীর বেশ সুক্ষ্মভাবে বিচার হয় আর অপরাধীদের কয়েদ করা হয়; বিশ্বাসঘাতকতা করলে বা পিতা-মাতাকে কষ্ট দিলে অপরাধীর হাত পা বা নাক-কান কেটে লোকালয় থেকে দূর ক’রে দেওয়া হয়।

অন্য অপরাধে অর্থদণ্ড হয়। অপরাধ অন্বেষণের সময়ে আসামীকে কষ্ট দেওয়া হয় না। বিচারক যদি মনে করেন যে, অপরাধ প্রমাণ হয়েছে তবে আসামী অপরাধ স্বীকার না করলে সন্দেহ-স্থলে, জল বা আগুন বা ওজন বা বিষ দ্বারা পরীক্ষা করা হয়।

(চলবে)

হিউএনচাঙ (পর্ব-৫০)

হিউএনচাঙ (পর্ব-৫০)

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

হিউএনচাঙ (পর্ব-৫১)

০৯:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫